,

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ডাব পাড়াকে কেন্দ্র করে মাসুম মিয়া (২৪) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুরাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুম ওই গ্রামের মামুন মিয়ার ছেলে। সম্প্রতি তিনি গ্রাম পুলিশে যোগ দেয়ার জন্য নিয়োগ পরীক্ষা দিয়েছিলেন।
কসবা থানার(ওসি) আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
অপর  দিকে আরেক ঘটনায় বাঞ্ছারামপুরে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে সুন্দর আলী (৫৫) নামক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ফতেহপুরে এ ঘটনা ঘটে ।

এ জাতীয় আরও খবর

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নবীনগরে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্যারিসের ফ্যাশন শোতে ফিরছেন ঐশ্বরিয়া

জাতিসংঘে ট্রাম্পের বক্তব্যের একাধিক দাবি নিয়ে প্রশ্ন: সিএনএন

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বিএনপিকে দায়ী করলেন শফিকুর রহমান

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়

রাজধানীতে সাবেক এমপি রুহী গ্রেপ্তার

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

জাতীয় সংগীতে শেখ হাসিনার ছবি, বিভাগীয় চেয়ারম্যান অব্যাহতি

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ সনদ

পোশাকখাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগের আহ্বান

ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ, বাড়ল ব্যয়সীমাও