মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে স্মার্ট টিভি বিতরণ ও ইফতার মাহফিল

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মানসম্মত শিক্ষা অর্জনে ১০টি মাধ্যমিক বিদ্যালয়ে স্মার্ট টিভি বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি স্ব-স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে স্মার্ট টিভি তুলে দেন।

?

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডা,রাফি উদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,ওসি সাজিদুর রহমান,অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর,উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা,উপজেলা রিসোর্স কর্মকর্তা শাহজাহান ভুইয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল আলম প্রমূখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান,প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম। অনুষ্ঠানে জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা,সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে এক ইফতার ও দোয়া মাহফিল প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে আগত শিক্ষকদের সাথে কুশল বিনিময় করেন বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন এমপি। মাহফিলে দোয়া পরিচালনা করেন পীরজাদা কাজী আলাউদ্দিন আহমেদ আল-কাদরী।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক