মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্শাল আর্ট হবে ব্রাহ্মণবাড়িয়ার নারী নিরাপত্তার শক্তি

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেছেন, নারীদের আত্বরক্ষার জন্য মার্শাল আর্টের বিকল্প হতে পারে না। মার্শাল আর্টে ব্রাহ্মণবাড়িয়ার নারীদের নিরাপত্তার শক্তি হিসেবে কাজ করবে। মার্শাল আর্টেল বিভিন্ন কৌশল জানা থাকলে একটি মেয়ে প্রাথমিকভাবে যেকোন পরিস্থতির মোকাবেলা করতে পারবে।

সোমবার (১৪ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আড়াইসিধা কে, বি উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় লোকাল গভর্ণ্যান্স প্রজেক্ট (এলজিএসপি-৩) এর কর্মসূচীর আওতায় ছাত্রীদের আত্মরক্ষার কৌশল অর্জনে মার্শাল আর্ট প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ১০০টি ইউনিয়নের প্রতিটি স্কুলের ছাত্রীদের এই মার্শাল আর্ট প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। চলতি বছরে জেলার ৫ হাজার ছাত্রীকে এই মার্শাল আর্ট প্রশিক্ষণ দেয়া হবে। এই কৌশলের মাধ্যমে নিজেরা যেন নিজেকে রক্ষা করতে পারে সেই জন্য বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দূর-রে-শাহনেওয়াজ, জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার প্রশান্ত বৈদ্য, আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম মিয়া প্রমূখ। আলোচনা সভা শেষে প্রশিক্ষকরা উপস্থিতদের মার্শাল আর্টের বিভিন্ন কলা-কৌশল করে দেখান।

কোরিয়ার বিখ্যাত মার্শাল আর্ট সংগঠন তাইকোয়ান্ডো এর নামে ব্রাহ্মণবাঢ়িয়ার মার্শাল আর্ট সংগঠন তাইকোয়ান্ডো এর কোচ নুজুবা ইসলাম খান এর তত্বাবধানে ১৬ জনের একটি টিম আড়াইসিধা কে বি উচ্চ বিদ্যালয়ের ৩০ জন ছাত্রীকে ৪ মাস এই প্রশিক্ষণ দেবেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক