,

ক্রীড়াঙ্গনে অক্রীড়াসুলভ আচরণ!

1_201891ক্রীড়া ডেস্ক :বিশ্বকাপ দলে থাকা পেসার রুবেল হোসেনের জেলযাত্রা কাল ক্রীড়াঙ্গনে আলোচনার মুখ্য বিষয় ছিল। ঢাকার ক্রীড়াঙ্গনে ভুল কারণে এর আগেও সংবাদের শিরোনাম হয়েছেন অনেকে। একটু পেছন ফিরে তাকানোটা অপ্রাসঙ্গিক হবে না।

একসময় মহিলা ক্রীড়াবিদের হয়রানির শিকার হওয়ার ঘটনার দৃষ্টান্ত রয়েছে অ্যাথলেটিকসে। বিদেশে কেলেংকারির কারণে জরিমানা গুণতে হয়েছিল শুটার আলমগীর হোসেন আলো ও আরচার কোচ কামাল হোসেনকে। এক সাবেক তারকা অ্যাথলেটের সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক এক কর্মকর্তার সম্পর্ক নিয়ে মুখরোচক আলোচনা কম হয়নি। ব্যাডমিন্টনের সাবেক যুগ্ম-সম্পাদক কচির বিরুদ্ধে নারী নিপীড়নের অভিযোগ এনে তার শাস্তি দাবি করেছিলেন কয়েকজন শাটলার। সাঁতারের কোচ ইমদাদের বিরুদ্ধে আনা সাঁতারুদের হয়রানির অভিযোগ উঠেছিল। তারই জেরে ইমদাদকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল সাঁতারে। মেয়ে জিমন্যাস্টের সঙ্গে অশোভন আচরণ করার দায়ে শাস্তি পেয়েছিলেন যশোরের কোচ সানোয়ারুল আলম সানু। ২০০৬ সালে মেলবোর্ন কমনওয়েলথ গেমসে এক মহিলা স্বেচ্ছাসেবীর সঙ্গে অশোভন আচরণ করার অপরাধে শুটার আলোকে গ্রেফতার করেছিল অস্ট্রেলিয়ান পুলিশ। এক হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা দিয়ে সেযাত্রা রক্ষা পেয়েছিলেন আলো। দেশে ফেরার পর তাকে আজীবন নিষিদ্ধ করে শুটিং ফেডারেশন। ক্রীড়াঙ্গন থেকে অভব্য আচরণ দূর করার দৃশ্যত কোনো উদ্যোগ নেই। এ ব্যাপারে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস বলেন, ‘এসব ব্যাপার নিয়ে কথা বলাটাও লজ্জার। একসময় অ্যাথলেটিকস অঙ্গনে এ ধরনের কর্মকাণ্ড হলেও এখন তা হয় না। এখনকার অ্যাথলেটরা আমাদের সন্তানের মতো। আমরা এ ব্যাপারে কঠোর। কোনো প্রকার অশালীন কর্মকাণ্ড আমরা প্রশ্রয় দিই না। যে কারণে অ্যাথলেটিকস অঙ্গনে অনাকাক্সিক্ষত ঘটনা এখন আর ঘটছে না।’ চেঙ্গিসের কথা, ‘অন্যান্য ফেডারেশনের ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে নারাজ। তবে আমি মনে করি, ক্রীড়াঙ্গনকে কলুষমুক্ত রাখতে সংশ্লিষ্ট ফেডারেশন কর্তাদের ভূমিকা রাখতে হবে। তারা নিজেরাই যদি এই ধরনের ঘটনায় জড়িয়ে যান, তাহলে তো ক্রীড়াঙ্গনে মহিলা ক্রীড়াবিদরা আসা ছেড়ে দেবেন।’

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর