মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্রসহ চার ভারতীয়সহ ৬ সসন্ত্রাসী ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চার ভারতীয় নাগরিকসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি, দুইটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ, দুইটি ওয়াইটকি। শনিবার দুপুরে কসবা উপজেলার কুটি বাজারের মা প্লাজার আলিফ হোটেল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বড় ধরণের অপরাধ কর্মকান্ড ঘটাতে জড়ো হয়েছিলো কি-না সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের বিশালঘরের নেতাজি নগরের শ্যামল দেবনাথের ছেলে স্বর্ণজিত দেবনাথ-(২৩), উত্তর ত্রিপুরার ধর্মনগরের রতি রঞ্জন চৌধুরীর ছেলে নির্মলেন্দু চৌধুরী-(৩২), বাদার ঘাটের সুনীল সরকারের ছেলে শংকর সরকার-(৩১) ও রাজনগরের অবনী দাসের ছেলে বিমল দাস-(৩৩), বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মান্দারপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে হাসিবুল হাসান অনিক-(১৯) এবং আখাউড়া উপজেলার বনগজ  গ্রামের আহম্মদ হোসেনের ছেলে আমজাদ হোসেন শাওন-(২২)।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি, দুইটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ, দুইটি ওয়াকিটকি। এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার (কসবা সার্কেল) মোঃ আব্দুল করিম ও কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মালেক বলেন, গ্রেপ্তারকৃতরা অপরাধী চক্রের সাথে জড়িত বলে মনে হচ্ছে। তবে তারা একেকজন একেক ধরণের কথা বলছে। তাই তাদেরকে জিজ্ঞাসাবাদ না করে স্পষ্ট করে বলা যাচ্ছে না।

তিনি আরো বলেন, গত কয়েকদিন ধরে কুটি বাজারের মা প্লাজার আলিফ হোটেলের তিনতলার কক্ষে ওই ছয়জন অবস্থান করছিল বলে পুলিশের কাছে খবর আসে। এ অবস্থায় সেখানে নজরদারি বাড়ানো হয়। আজ  দুপুরে অভিযান চালিয়ে  তাদেরকে গ্রেপ্তার করা হয়।  তাদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক