,

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে খাদ্যগুদামে চাল সংগ্রহ শুরু

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ খাদ্য গুদামে শুক্রবার দুপুরে সরকারিভাবে ২২ হাজার ৩৮২ মেট্রিক টন বুরো চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি। চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন আশুগঞ্জের ইউএনও মো. নাজিমুল হায়দার।

আশুগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মঈনুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া চাতালকল ও হাসকিং মালিক সমিতিরি সাধারণ সম্পাদক মো. ওবায়দুল্লাহ, আশুগঞ্জ চাতালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, আশুগঞ্জ উপজেলা চাউলকল ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুর রহমান, আশুগঞ্জ আড়ৎদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, খাদ্য গুদামের ভারপ্রার্প্ত কর্মকর্তা সাহাদাত হোসেন প্রমূখ।

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন বলেন, চলতি বুরো মৌসুমে জেলায় ৩৩ হাজার ৯২৩ মেট্রিক টন চাল সংগ্রহ করবে। এরমধ্যে সিদ্ধ চাল ২৪ হাজার ৪৩৭ মেট্রিক টন ও আতব চাল ৯ হাজার ৪৮৬ মেট্রিক টন। আশুগঞ্জ মোকাম থেকে ২২ হাজার ৯০ মেটিক টন চাল সংগ্রহ করবে আশুগঞ্জ খাদ্য গুদাম। এরমধ্যে ১৫ হাজার ৩৮২ মেট্রিক টন সিদ্ধ ও ৬ হাজার ৭০৮ মেট্রিক টন আতব চাল সংগ্রহ করা হবে। চালের মূল্য ধরা হয়েছে সিদ্ধ ৩৬ টাকা ও আতব চালের মূল্য ধরা হয়েছে ৩৫ টাকা। আশুগঞ্জে মোট ২৪৬ টি মিলের সাথে চুক্তি করা হয়েছে। এরমধ্যে ১৭৯ টি সিদ্ধ চালের মিল রয়েছে যার মধ্যে ১১ টি ড্রায়ার। অন্যদিকে আতব চালের জন্য ৬৭ টি মিলের সাথে চুক্তি করা হয়েছে। চাল সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে