বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নিউ ইউরোপে’ শেখ হাসিনার নিবন্ধ

58254_rআন্তর্জাতিক ডেস্ক :ইউরোপের পরিচিত সাময়িকী ‘নিউ ইউরোপে’ বর্ষশুরুর সংখ্যায় লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০ বছর আগে প্রতিষ্ঠিত ‘নিউ ইউরোপ’ ইউরোপের প্রভাবশালী রাজনৈতিক সাময়িকী, যেটি মূলত ইউরোপের রাজনীতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে গুরুত্ব দিয়ে থাকে।  ইংরেজি এই সাময়িকীটির বর্ষশুরুর বিশেষ সংখ্যায় বাংলাদেশের সরকার প্রধানের পাশাপাশি স্থান পেয়েছে ৭৫ জনের বেশি রাষ্ট্রনেতা, রাজনীতিক, চিন্তাবিদ ও বিশ্লেষকের কলাম। ‘২০১৫ ইজ গোয়িং টুবি এ মাইলস্টোন ইন ওয়ার্ল্ড হিস্ট্রি’ শিরোনামে আটশ শব্দের এই লেখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বকে নিয়ে নিজের আশাবাদী ভাবনার পাশাপাশি বাংলাদেশের অর্জনগুলোও তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ভবিষ্যৎ কী হবে, তা বলা একেবারেই যাবে না, এমনটি নয়। ভবিষ্যৎ কী হবে, তা আমরাই ঠিক করে নিতে পারি। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অগ্রগতি এবং সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী আরও লিখেছেন, আমরা শিখছি আগের অভিজ্ঞতা থেকে এবং ভুল থেকে। অতীত আমাদের দৃঢ় করে তুলেছে। আমরা এখন যে স্বপ্ন দেখব, ২০১৫ সালের পর চিত্র তাই হবে। আমরা যে সব পদক্ষেপ নেব, তার আঙ্গিকেই দেখব আমাদের পরবর্তী পৃথিবীকে। কথা যদি আমরা কাজে পরিণত করতে পারি, তাহলেই আমরা একটা সমৃদ্ধ ভবিষ্যৎ পাব। বাংলাদেশে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তার সরকারের কাজ এবং বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে ‘ভিশন ২০২১’ পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়াই ২০১৫ সালের পর সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার পরবর্তী লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন শেখ হাসিনা। বাংলাদেশে নারী শিক্ষার প্রসারে সরকারের পদক্ষেপগুলো জানিয়ে নারীর ক্ষমতায়নের চিত্রও তুলে ধরেন তিনি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা