,

মেয়াদোত্তীর্ণ মাংসে রক্ত মিশিয়ে বিক্রি

news-image

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলায় গরুর মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বের হয়ে এসেছে ভয়ংকর চিত্র। মেয়াদোত্তীর্ণ মাংসকে তাজা বলে চালানোর জন্য গরুর পুরোনো রক্ত মেশানো হতো মাংসে। আর মহিষের মাংসকে ক্রেতার কাছে বিক্রি করা হতো গরুর মাংস বলে।

শুক্রবার সকালে উপজেলা সড়ক বাজারে মাংসের দোকানগুলোতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম শরীফুল হক ক্রেতা সেজে এ অভিযান চালিয়ে ফ্রিজ থেকে বোতল ভর্তি গরুর পুরোনো ৬ লিটার রক্ত জব্দ করেছেন। এই রক্ত গুলো পুরোনো মাংসের মধ্যে মিশিয়ে বিক্রি করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফুল হক জানান, সকালে ক্রেতা সেজে সড়ক বাজার এলাকার সব কটি মাংসের দোকানে ঘুরে দাম এবং মান পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে থানা-পুলিশ ও স্যানিটারি ইন্সপেক্টর মো. রফিকুল ইসলামকে সাথে নিয়ে দোকান গুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। মাংসের দোকাগুলোতে ফ্রিজ গুলো খুলে দেখা যায় বোতল ভর্তি গরুর পুরোনো রক্ত রাখা হয়েছে। পরে বোতলভর্তি রক্ত জব্দ করে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস সংরক্ষণ এবং গরুর নামে মহিষের মাংস বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার আইনে ৬ টি দোকানদারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ মাংস জব্দ করে তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়। পরবর্তীতে এই সব পাওয়া গেলে কঠিন শাস্তির ব্যাপারে দোকান মালিকদের সতর্ক করে দেয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফুল হক বলেন পুরো রমজান মাস জুড়ে অভিযান চলবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর