,

অবশেষে বের হলো খাদ্যমন্ত্রীর জামাইর মৃত্যুর কারণ

news-image

অবশেষে ভিসেরা পরীক্ষার প্রতিবেদনে খাদ্যমন্ত্রী সাধন কুমার মজুমদারের জামাই ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজন কর্মকারের মৃত্যুর কারণ বের হয়েছে।

ভিসেরা প্রতিবেদন পেয়ে চিকিৎসকরা নিশ্চিত হয়েছে, তার মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে, তার মৃত্যু কার্ডিওমায়োপ্যাথি অ্যাটাকে হয়েছে। মানে স্বাভাবিক মৃত্যু।

প্রসঙ্গত, ১৬ মার্চ চেম্বার শেষে বাসায় ফেরার পর মারা যান ডা. রাজন কর্মকার। তিনি খাদ্যমন্ত্রী সাধন কুমার মজুমদারের জামাই। তার স্ত্রীও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। দাম্পত্য কলহের অভিযোগ থাকায় তার মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলে অভিযোগ করেন তার সহকর্মী-শিক্ষার্থীরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত করা হয়। এর আগে রাজনের পরিবার থেকে অভিযোগ করা হয়, রাজনের স্ত্রী তাকে হত্যার হুমকি দিয়েছিল।

তাদের অভিযোগ ডা. রাজন কর্মকারের স্ত্রী কৃষ্ণা মজুমদার রুপা হত্যার হুমকি দিয়ে বলেছেন, ‘আপনার ছেলেকে (ডা. রাজন কর্মকার) আপনাকে (শ্বাশুড়ি), হত্যা করবো, তারপর নিজে আত্মহত্যা করবো।’ মোবাইল ফোনে এভাবে শাশুড়ি খুকু রানী কর্মকারকে হুমকি দেন কৃষ্ণা।

ডা. রাজনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এমন অভিযোগ করে তার মামা সুজন কর্মকার বলেন সাংবাদিকদের বলেন, কৃষ্ণা মোবাইলে উত্তেজিত ভাষায় আমার বোন খুকুর সঙ্গে কথা বলে। কৃষ্ণা ফোনে রাজনকে হত্যার হুমকি দেয়। মোবাইলে কৃষ্ণা আমার বোনকে বলেন, আপনি ও আপনার ছেলেকে আমি হত্যা করবো, তারপর নিজে আত্মহত্যা করবো।

‘কেন এই হুমকি দিলেন কৃষ্ণা’ এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাদের আগে থেকেই পারিবারিক দ্বন্দ্ব ছিল। রাজনের সঙ্গে তার পরিবারের কোনো যোগাযোগ ছিল না। ৪ বছর ধরে রাজন একবারও নোয়াখালীর বাড়িতে যায়নি। তার পরিবারের সঙ্গে তাকে যোগাযোগ করতে দিতেন না কৃষ্ণা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর