বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে তাস খেলাকে কেন্দ্র করে বৃদ্ধ নিহত

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তাস (কার্ড) খেলাকে কেন্দ্র করে রব মিয়া(৫৫) নামক এক বৃদ্ধ নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার উজানচর ইউনিয়নের বুধাইরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রব মিয়া ওই এলাকার আজগর আলীর ছেলে।

ঘটনার পর থেকে হামলাকারী সামসু মিয়া পলাতক রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় প্রায় সময় সামসু মিয়া ও রব মিয়া সহ বেশ কয়েকজন তাস (কার্ড) খেলায় বসতো। প্রতিদিনের মত বৃহস্পতিবারও খেলা বসে তারা। খেলা একপর্যায়ে সামসু মিয়া ও রব মিয়া তর্কবির্তকে জড়িয়ে পড়ে। এসময় সামসু মিয়ার জুতার আঘাতে রব মিয়া মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ্ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমি এসেছি। অভিযুক্ত সামসু মিয়াকে আটকের জন্য বিভিন্ন স্হানে অভিযান চালানো হয়েছে। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক