,

রুবেলের বিশ্বকাপ শেষ! আসছেন সফিউল

robel sofiulক্রিকেট বোর্ডের কর্মকর্তা থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন দেশের সেরা পেসার রুবেল জেলে যাওয়ায় বিশ্বকাপের এবারের আসর আর খেলা হচ্ছে না তার। জামিনে ছাড়া পেলেও জেলে যাবে না সেটা নিশ্চিত করে বলা যায় না। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড রুবেলকে দলে রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেবে না।

আজ বৃহস্পতিবার বিসিবির একাধিক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে এ মন্তব্য করেছেন।

চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির করা মামলায় জাতীয় দলের পেসার রুবেল হোসেন কারাগারে যাওয়ায় বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে, এ কথা বলেছেন, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীও। তিনি জানিয়েছেন, রুবেল যদি দলের সঙ্গে যেতে না পারে তাহলে তার বিকল্প ভাবতেই হবে। এটা নীতি নির্ধারকদের সঙ্গে বসে ঠিক করা হবে।

তবে রুবেলের বিষয়টি আদালতে থাকায় এ নিয়ে বিস্তারিত মন্তব্য করা থেকে বিরত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী।  তিনি বলেন, বিষয়টি স্পর্শকাতর, এখনই কোন সিদ্ধান্তে আসা ঠিক হবে না। ২৪ জানুয়ারি বাংলাদেশ দল অস্ট্রেলিয়া যাবে,  এখনও কিছু সময় আছে, দেখা যাক কি হয়।

তাহলে রুবেলের বিকল্প কে হবে, এই প্রশ্নের জবাবে নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘রুবেলের বিকল্প আছে, সফিউল একজন পেসার। তাকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে, দেখা যাক কি হয়। নিজামউদ্দিন চৌধুরীর শেষ কথার রেশ ধরে বলা যায় সফিউল অস্ট্রেলিয়ার যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ