বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুবলীগ নেতার নকল ট্যাং তৈরির কারখানা সিলগালা

news-image

কারখানায় তৈরি করা হতো নকল ট্যাং। পরে সেই ট্যাং বাজারজাত করতে বিএসটিআইয়ের নকল স্টিকার ব্যবহার করা হতো। এরপর সেটি বাজারে আসত আসল ট্যাং হয়ে। এই কারখানার খবর পেয়ে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। পরে সেই কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরের ওই কারখানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। ওই কারখানাটি বাঞ্ছারামপুরের ফরদাবাদ ইউনিয়ন যুবলীগ নেতা জামাল হোসেনের বলে জানা গেছে।

ইউএনও শরীফুল ইসলাম জানান, আজ দুপুরে উপজেলা সদরের সাব রেজিস্ট্রি অফিসের পেছনের ওই নকল ট্যাং তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানার দুই কর্মচারী মামুন ও মনিরুল ইসলামকে আটক করে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে কারখানার ট্যাং তৈরির মেশিনসহ মালামাল জব্দ করে কারখানাটি সিলগালা করা হয়। তবে ভ্রাম্যামাণ আদালতের অভিযানের সময় কারখানার মালিক পালিয়ে গেছে।

জানা যায়, উপজেলা সদরের বেইলী ব্রিজ সংলগ্ন একটি টিনশেড ভবন থেকে ট্যাং তৈরীর বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করা হয়। মালামালের মধ্যে আটা তিন বস্তা, তৈরিকৃত নকল ট্যাং ১০০টি, খালি বোতল ৫০টি, কার্টুন ১০টি, খালি জার ২০০টি, লাল রং ৫ কেজি, চিনি ৪ বস্তা, ফ্লাডিং পাউডার ৫ প্যাকেট, মিকচার মেশিন ৪টি, আইকা ৫টি, লেভেলিং মেশিন ১টি, ওয়েট মেশিন ১টি এবং এ-ওয়ান কঞ্জুমার প্রোডাক্টস ঢাকা বাংলাদেশ নামে বিপুল সংখ্যক নকল ছাপানো লেভেল জব্দ করা হয়। পরে জব্দ করা মালামাল উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

যুবলীগ নেতা জামাল হোসেনের বিরুদ্ধে নকল ট্যাং তৈরির পাশাপাশি ভোজ্য তেলসহ বিভিন্ন পণ্য নকল করার অভিযোগ রয়েছে।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক