,

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় পালাক্রমে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় রতন মিয়া (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। বুধবার রাতে মজলিশপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক রতন সদর উপজেলার দারমা গ্রামের আইয়ূব আলীর ছেলে। জানা যায়, সদর উপজেলার দারমা গ্রামের ওই গৃহবধূর স্বামী একটি ইটভাটায় কাজ করেন। ওই ইটভাটায় কাজ করেন একই গ্রামের আইয়ুব আলীর ছেলে রতন মিয়া ও রৌফ মিয়ার ছেলে মাসুদ মিয়া (২২)।
গত ৩০ মার্চ রাতে বাড়িতে ওই গৃহবধূর বাড়িতে যায় রতন মিয়া ও মাসুদ মিয়া। এ সময় কেউ না থাকার সুযোগে ওই গৃহবধূকে হাত-মুখ বেধে পালাক্রমে ধর্ষন করে তারা দুইজন। পরে স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে ধাওয়া করলে দুই যুবক পালিয়ে যায়। এই ঘটনার পর ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মামলার দুই আসামীর মর্ধ্যে এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর