,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে প্রাণ গেলো যুবকের

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে মোটরসাইকেল চালক আল আরিফ বিন (২৮) নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মধ্যনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি উপজেলার পাড়াতলী গ্রামে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বাঞ্ছারামপুর উপজেলার মধ্যনগর মায়ের মাজার সংলগ্ন খাল্লা এলাকা থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আল আরিফ আহত হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে মোটরসাইকেল চালক মারা গেছেন বলে স্থানীয় মাধ্যমে জানতে পেরেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর