,

ফ্রান্সে পত্রিকা অফিসে হামলায় নিহত ১২

Hebdo_2043489aডেস্ক রির্পোট : ফ্রান্সের রাজধানী প্যারিসে পত্রিকা অফিসে হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। বুধবার সকালে ‘চার্লি হেবডো’ নামের ওই পত্রিকায় এই হামলা চালানো হয় বলে জানিয়েছে রয়টার্স। তবে পত্রিকা অফিসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

২০১১ সালে এই পত্রিকায় হযরত মুহাম্মাদ (সা.) কে নিয়ে বিতর্কিত একটি কার্টুন ছাপা হয়। সে সময় ওই পত্রিকা অফিসে বোমা হামলা চালানো হয়েছিল।

প্যারিসের একটি ভবন থেকে ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বেনিয়ত ব্রিঞ্জার নামের এক ব্যক্তি। ফরাসি একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, ‘আধা ঘণ্টা আগে কালো পোশাক পরিহিত দু’জন লোক ওই ভবনে প্রবেশ করে। তাদের হাতে কালাশনিকভ (বন্দুক) ছিল। এর কয়েক মিনিট পরে আমরা ব্যাপক গুলির শব্দ শুনতে পাই।’

এরপরই ওই দু’জন ভবন থেকে পালিয়ে যায় বলে উল্লেখ করেন তিনি।

ফ্রান্স ইনফো রেডিও বলেছে, পুলিশ ১২ জন নিহত ও পাঁচজন আহতের খবর নিশ্চিত করেছে। তবে এ ব্যাপারটি বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করতে পারেনি।

পুলিশ কর্মকর্তা লুক পয়েগন্যান্ট বলেছেন, তিন পুলিশ কর্মকর্তাসহ এক সাংবাদিক নিহত ও বেশ কয়েকজন আহতের ব্যাপারে তিনি অবগত। বিএফএম টিভিকে তিনি বলেছেন, ‘এটি একটি হত্যাযজ্ঞ।’

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রা-সোয়া ওঁলাঁদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, এটি সন্ত্রাসীদের কাজ।
f

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর