মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কাঁঠালের আশানুরূপ ফলন

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : চলতি মওসুমে ব্রাহ্মণবাড়িয়ায় কাঁঠালের ব্যাপক চাষ হয়েছে।জেলার সীমান্তবর্তী এলাকা কসবা,আখাউড়া ও বিজয়নগরে সবচেয়ে বেশি কাঠালের বাগান রয়েছে।এখানের উৎপাদিত কাঠাঁল জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। তবে কৃষি বিভাগ বলছে ফলন ভালোই হবে। জেলায় এ বছর প্রায় ১৪ হাজার টন কাঁঠাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছেন তারা। যার আর্থিক মূল্য ১০ থেকে ১২ কোটি টাকা।

ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, জেলায় এ বছর ১৩শ ৫০ হেক্টর জমিতে কাঁঠালের আবাদ হয়েছে। উঁচু ও পাহাড়ি এলাকা হিসেবে পরিচিত এ জেলার বিজয়নগর, কসবা ও আখাউড়া উপজেলাতেই মূলত কাঁঠালের আবাদ হয় বেশি। এসব উপজেলার মোট ৭শ’ হেক্টর জমিতে এবার কাঁঠালের আবাদ হয়েছে। সবচেয়ে বেশি কাঁঠাল হয় বিজয়নগরে। এ উপজেলার ৪শ’ হেক্টর জমিতে কাঁঠালের বাগান বা গাছ রয়েছে।

এখানকার বিষ্ণুপুর কাঁঠালের রাজ্য। এই ইউনিয়নের কালাছড়া আর বিষ্ণুপুরে কাঁঠাল বাগান ছাড়াও যত্রতত্র চোখে পড়ে কাঁঠালের গাছ। এছাড়া বক্তারমোড়া, দুলালপুর ও চতুরপুর এসব এলাকাতেও কাঁঠাল বাগান বা গাছের আধিক্য রয়েছে। যেখানে গাছে গাছে এখন কাঁঠালের সমারোহ। বাগান মালিকরা বলছেন এ বছর অন্য যেকোন বছরের চেয়ে কাঠাঁলের ফলন ভাল হবে। সুস্বাদু বলে বিজয়নগরের কাঁঠালের সুনাম আছে বেশ। সে কারণে ব্রাহ্মণবাড়িয়ার এই এলাকার কাঁঠালের চাহিদা অনেক বেশি।

কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. আবু নাসের বলেছেন ফুল আসার আগে কৃত্রিমভাবে সেচ সুবিধা প্রদান করেছেন কৃষকরা। এ ছাড়াও ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার, সার-গোবর দিয়ে পরিচর্যা এবং কাঁঠাল পাতলাকরণের কাজ হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জনের ব্যাপারে আশাবাদী তারা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক