ব্রাহ্মণবাড়িয়ায় নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ফেনীর সোনাগাজী মাত্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যকারীতে ফাঁসীর দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কসবা পৌরমুক্ত মঞ্চ চত্বরে হিউম্যান রাইটস রিভিও সোসাইটি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কসবা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোবারক হোসেন চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী।
এ সময় বক্তব্য রাখেন কসবা মহিলা কলেজের অধ্যক্ষ তসলিম মিয়া, কসবা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সজল আহাম্মদ খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করীম প্রমুখ। মানববন্ধন শেষে হত্যাকারীদের ফাঁসীর দাবীতে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করেন।
পরে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়।










