,

পাক-ভারত সীমান্তে গোলাগুলিতে নিহত ৫, পালাচ্ছে স্থানীয়রা

kashmerডেস্ক রির্পোট : ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গোলাগুলিতে এক কিশোর ও নারীসহ ৪ পাকিস্তানি এবং এক ভারতীয় বিএসএফ সদসস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে।সোমবার সন্ধ্যায় পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর শিয়ালকোটে ঘটনাটি ঘটেছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সেনা মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।তবে এ ঘটনায় ঠিক কতজন আহত হয়েছে তার সুনির্দিষ্ট কোন সংখ্যা জানা যায়নি।

জানা গেছে, সোমবার দিনের শুরুর দিকে বিতর্কিত কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে মৃত্যু হয় বিএসএফ সদস্যের। পরে এ নিয়ে উত্তেজনা চলতে থাকায় সন্ধ্যায় ফের গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক কিশোরসহ ৪ পাকিস্তানি নিহত হয়।

গত সপ্তাহে প্রচন্ড গোলাগুলিতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফর এক সদস্য ও পাকিস্তানি আধা-সামরিক বাহিনীর দুই সদস্য নিহত হওয়ার পর উত্তেজনা বাড়তে শুরু করে। এদিকে এ ব্যাপারে ভারত সরকারের কাছ থেকে প্রাথমিকভাবে কোন বক্তব্য পাওয়া যায়নি।

জম্মু ও কাশ্মীর ছাড়ছেন স্থানীয়রা

ভারতীয় এবং পাকিস্তানী সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে চলমান গোলাগুলির কারণে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর ছেড়ে পালাচ্ছে স্থানীয়রা। এ পর্য়ন্ত অন্তত ১০ হাজার লোক ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছে।

সীমান্তে বেশ কয়েকদিন ধরে চলা সংঘর্ষের সীমানা প্রায় প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তানী বাহিনী অন্তত ১৫টি ভারতীয় সীমান্তে চৌকিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ছে। গত কয়েক দিনে গোলাগুলির এলাকা চক্রা, শেরপুর ও লন্দির প্রায় সাড়ে ৩ কিলোমিটার এলাকায় বিস্তৃত হয়েছে।

অব্যাহত উত্তেজনার মাঝে এ পর্যন্ত উভয় পক্ষের বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে পালাতে বাধ্য হচ্ছে স্থানীয়রা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সীমান্ত সংলগ্ন এলাকাগুলোর সব শিক্ষা প্রতিষ্ঠান। পিছিয়ে দেওয়া হয়েছে একাদশ শ্রেণীর পরীক্ষা।

সাল্লান, চঙ্খত্রিয়ান, চকহারিয়া ও আপার লন্দি এলাকায় নতুন করে বেশ কয়েকটি শরণার্থী শিবির স্থাপন করা হয়েছে। এ নিয়ে ওই অঞ্চলে স্থাপন করা শরণার্থী শিবিরের সংখ্যা ১৪টিতে দাঁড়াল। শিবিরগুলোতে প্রায় ৪ হাজার ৩০০ লোক আশ্রয় নিয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, গত সোমবারই আড়াই হাজার লোক গৃহহীন হয়েছে। অল্প কয়েকদিনের মধ্যে শরণার্থীর সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

জম্মু ও কাশ্মীরের ৫০টিরও বেশি গ্রাম থেকে লোকজন পালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।

সূত্র: এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ