বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহাত্মা গান্ধীর খুনীর নামে মন্দির প্রতিষ্ঠার বিরুদ্ধে উত্তর প্রদেশে র‌্যালী

meerutআন্তর্জাতিক ডেস্ক :মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গোডসের নামে মন্দির প্রতিষ্ঠার ব্যাপারে হিন্দু মহাসভার পরিকল্পনার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে স্থানীয় গ্রামবাসী।

রোববার উত্তর প্রদেশের মীরুত জেলার ২০টি গ্রামের অধিবাসী রোববার মন্দির প্রতিষ্ঠার পরিকল্পনার প্রতিবাদে এক র্যা লী করে সেখানকার মানুষ। নবনির্মান সেনার নেতৃত্বে এই র্যা লী অনুষ্ঠিত হয়। নবনির্মান সেনা প্রধান অমিত জানি এদিন মন্দির প্রতিষ্ঠার বিরোধিতা করেন।

সাধারণ সমাজ মহাত্মা গান্ধীর বিরুদ্ধে মহাসভার ‘প্রোপাগান্ডা’ প্রতিরোধ এবং তাঁর হত্যাকারীর পক্ষে অবস্থান প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছে। গ্রামবাসী এবিষয়ে প্রয়োজনে প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত যাবে বলে দৃঢ় অবস্থান নিয়েছে।

অমিত দ্য হিন্দুকে বলেন, গোডসে মন্দির প্রতিষ্ঠা হলে তা হবে ভারতের আদর্শের অপমান। আমরা এটা হতে দিতে পারি না। এই ইস্যুতে সারাদেশের মানুষকে একত্রিত হয়ে প্রতিহত করার আহ্বান জানান। জানুয়ারির ১১ তারিখে তিনি এব্যাপারে প্রধানমন্ত্রীর দপ্তরে লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন পর্যন্ত এবিষয়ে কোনো কথা বলেননি প্রসঙ্গে অমিত বলেন, আমরা শুধু প্রধানমন্ত্রীর দপ্তরে এই বিষয়ে অভিযোগই জানাবো না, সেই সাথে প্রধানমন্ত্রীকে তার অবস্থান পরিষ্কার করতে অনুরোধ জানাবো।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা