মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল   ২ জনের

news-image
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় আতাবুর রহমান (৬০) ও পরশ মিয়া (১৮) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে জেলার আশুগঞ্জ ও বিজয়নগরে এ ঘটনা ঘটে। জানা যায়, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোল চত্বরে ট্রাকে পণ্য উঠানোর সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক চাপা দিলে বৃদ্ধ আতাউর গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আতাউর উপজেলার খড়িয়ালা গ্রামের বাসিন্দা।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করে  বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক ট্রাক ও চালককে আটক করা যায়নি। এ দিকে অপর আরেক ঘটনায়  দুপুরে জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বাজারে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে পরশ নামে এক যুবক নিহত হয়েছেন।পুলিশ ও স্হানীয়রা জানায়, দুপুরে বিজয়নগর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে সিঙ্গারবিল বাজার এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলে ওই যুবক মারা যায়। পরে তার মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।বিজয়নগর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) সুমন কুমার আদিত্য  বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক