বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায়  পুকুরে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদর  ইউপির দূর্গাপুর গ্রামের  পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলেনন, ফারুক মিয়ার মেয়ে রূপন্তি (৪) ও পৌর এলাকার আসাদনগর গ্রামের  দিনিয়া আক্তারের মেয়ে প্রিয়ন্তি (৩)।
পরিবার ও স্হানীয় সূএে জানা গেছে, দূর্গাপুর গ্রামে  নানার বাড়িতে বেড়াতে এসে পুকুর পাড়ে খেলা করছিল। এসময় একজন অসাবধানতা বশত পুকুরে গেলে তাকে আরেক জন পানিতে নেমে পড়ে। সাতার না জানায় দুজনেই পুকুরে পানিতে তলিয়ে যায়। পরে তাদের মরদেহ ভেসে উঠলে প্রতিবেশিরা উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত ডাক্তার তাদের দুজনকে মৃত ঘোষণা করে।
প্রিয়ন্তি ও রূপন্তি সম্পর্কে মামাতো  ও ফুফুতো বোন হন। বাঞ্ছারামপুরে থানার (ওসি) মো: সালাউদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক