,

বিদেশি সংবাদমাধ্যমে বাংলাদেশ নিয়ে উদ্বেগ

f tvডেস্ক রির্পোট : বাংলাদেশে চলমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি উঠে এসেছে বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যমে। এসব খবরে ৫ জানুয়ারির বর্ষপূর্তিকে কেন্দ্র করে সারাদেশের বিরাজ করা টানটান উত্তেজনা, খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা ও রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করার বিষয়গুলোকে তুলে ধরা হয়। বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয় এসব খবরে।

দ্য ইকোনমিকস টাইমসের খবরে বলা হয়, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে অফিসে অবরুদ্ধ করে ওই ভবনের ভেতরেই তাকে রাত কাটাতে বাধ্য করেছে পুলিশ। বিএনপির বর্জন করা একটি বিতর্কিত নির্বাচনের বর্ষপূর্তিকে সামনে রেখে পুলিশ এ পদক্ষেপ নিয়েছে।

ইকোনমিকস টাইমস ওই সংবাদের শিরোনাম করেছে, ‘নির্বাচনবার্ষিকীকে সামনে রেখে খালেদা জিয়াকে কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছে বাংলাদেশ পুলিশ’।

ইকনোমিকস টাইমস আরও বলেছে, ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে ওই নির্বাচন বর্জন করা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গতরাত থেকে গুলশান কার্যালয়ের ভেতর থেকে বের হতে দেওয়া হয়নি। বাইরে অসংখ্য পুলিশ, এদের মধ্যে নারী-পুলিশও রয়েছেন।

মেইল অনলাইনের খবরে বলা হয়, রোববার থেকে রাজধানী ঢাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। বিএনপিনেত্রী খালেদা জিয়াকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ৫ জানুয়ারির বর্ষপূর্তিকে ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে সারাদেশে।

ফরাসি সংবাদ সংস্থা এএফপির বরাতে তারা খবরটি পরিবেশন করে। খবরের শিরোনাম দেওয়া হয়েছে, ‘সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ, বিরোধী নেত্রী কার্যালয়ে অবরুদ্ধ’।

ওই খবরে বলা হয়, ‘গণতন্ত্র হত্যা দিবসে’ সোমবার ঢাকায় সমাবেশের আয়োজন করেন খালেদা জিয়া। বিএনপি ও তার ইসলামপন্থী মিত্ররা এজন্যই ওই নির্বাচনে অংশ নেয়নি, তাদের বক্তব্য ছিল, ক্ষমতাসীনরা নির্বাচন কারচুপির সব আয়োজন সম্পন্ন করেছে।

এএফপি জানিয়েছে, খালেদা জিয়া কার্যালয়ে অবরুদ্ধ। পুলিশ কার্যালয় ঘিরে রেখেছে। রাস্তাও অবরোধ করে রেখেছে। তিনি গত রাতে দলের একজন অসুস্থ সহকর্মীকে দেখতে যেতে চেয়েছিলেন। কিন্তু তাকে অফিস থেকে বের হতে দেওয়া হয়নি।

এ পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে খবর পরিবেশন করেছে এশিয়া অনলাইন। তারা শিরোনাম করেছে, ‘নির্বাচন বয়কট করে বিশৃঙ্খল বিএনপি’।

খবরে বিএনপির অভ্যন্তরীণ দুর্বলতার বিষয়টি তুলে ধরা হলেও ৫ জানুয়ারিকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতাকে গুরুত্ব সহকারে বর্ণনা করা হয়।

প্রবীণ রাজনীতি-বিজ্ঞানী আতাউর রহমানকে উদ্ধৃত করে এতে বলা হয়, ‘গণতন্ত্র এখন মৃত্যুশয্যায়। ক্ষমতাসীনরা এখন প্রধান বিরোধীদলকে ধ্বংস করে দিয়ে ক্ষমতা আঁকড়ে রাখতে চায়। এতে করে দেশ একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে।’

amadershomoys.com

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ