মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ার বিদায়ী ইএনও,সর্বজনের ভালবাসায় সিক্ত 

news-image

আখাউড়া প্রতিনিধি : আখাউড়া  উপজেলার  সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক পদে সদ্য পদোন্নতি পাওয়া আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান। পদোন্নতি জনিত বিদায় উপলক্ষে ইতিমধ্যে আখাউড়ার বেশ কয়েটি সংগঠন তাঁকে বিদায় সংবর্ধনা দিয়েছে। আরও কিছু সংগঠনের সংবর্ধনা এই সরকারী কর্মকর্তার জন্য অপেক্ষা করছে।গত ২ দিনে পৃথক স্থানে বিদায়ী ইউএনওকে সংবর্ধনা দিয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, প্রাথমিক শিক্ষা পরিবার, উপজেলা স্কাউট্স, ৫টি ইউপি চেয়ারম্যান পরিষদ, সুশীল সমাজের ডাক পত্রিকা পরিবার, উপজেলা ডাকঘর, লেডিস ক্লাব।

প্রতিটি সংবর্ধনা অনুষ্ঠানেই আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা বিদায়ী ইএনও মোহাম্মদ শামছুজ্জামানের কর্মকান্ড সম্পর্কে আলোচনা করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। অশ্রুসজল নয়নে মনের আকুতি প্রকাশ করে ইএনও’ এবং তাঁর সহধর্মিনীসহ পরিবারের সদস্যদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা প্রকাশ করেন বক্তারা। সরকারী দায়িত্ব পালনের পাশাপাশি আখাউড়ার শিক্ষা, সংস্কৃতি, সঙ্গীতাঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে মোহাম্মদ শামছুজ্জামানের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরন করেন আলোচকেরা।

শিল্পকলা একাডেমি পুন: প্রতিষ্ঠা, আধুনিক অডিটরিয়াম, উপজেলা মসজিদের সংস্কার, উপজেলা প্রবেশ মুখে নান্দনিক তোরণ নির্মাণ, ইএনও অফিস সুসজ্জিত করণসহ তাঁর অন্যান্য সৃজনশীল কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন বক্তারা। জাতীয় দিবস পালন ও বাঙালীর উৎসব উদযাপনে ভিন্নমাত্রা দিয়েছিলেন তিনি। স্বাস্থ্য গঠনে গড়ে তুলেন ভিন্নধর্মী সংগঠন চিরসবুজ সংঘ বলেন বক্তারা।

উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা হয়েও সাধারণ মানুষের সাথে তিনি যেভাবে মিশেছেন, মানুষকে ভালোবেসেছেন তারও প্রশংসা উঠে আসে প্রতিটি সংবর্ধনা অনুষ্ঠানে। নিজ কর্মগুণে আজীবন তিনি আখাউড়াবাসীর হৃদয় বেঁচে থাকবেন এমন কথায় উঠে আসে সংবর্ধনায়। আলোচকেরা ইএনও’র সহধর্মিনী এড. উম্মে শবনম মোস্তারী মৌসুমীর প্রশংসা করতেও কার্পণ্য করেননি। বক্তাদের ভাষায়, লেডিস ক্লাব, মহিলা ক্রীড়া সংস্থা ও জাগরনী সংঘ প্রতিষ্ঠার মাধ্যমে নারীদের অগ্রায়নে ব্যপক ভূমিকা রাখেন এই আইনজীবি। তাছাড়াও নারীদেরকে নিয়ে তিনি বিভিন্ন জাতীয় দিবস ও উৎসবগুলো পালন করেছেন । 

এসব সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও মোহাম্মদ শামছুজ্জামান ও তাঁর সহধর্মিনী এড. উম্মে শবনম মোস্তারী মৌসুমী তাদের বক্তৃতায় বলেন, আখাউড়াবাসীর যে ভালোবাসা পেয়েছি। তাতে আমরা অভিভূত। কৃতজ্ঞ। আখাউড়া ছেড়ে যাওয়া সত্যিই কষ্টকর। আখাউড়াকে কখনও ভুলতে পারব না।উল্লেখ্য, ২০১৬ সনের ২৫ সেপ্টেম্বর আখাউড়া উপজেলার ইউএনও হিসেবে যোগদান করেন মোহাম্মদ শামছুজ্জামান। আগামী সপ্তাহে তিনি আখাউড়া ত্যাগ করবেন এবং হবিগঞ্জ জেলার এডিসি হিসেবে যোগদান করবেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক