,

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে জনসভা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ‘আপনাদেরকে আমার অনেক প্রয়োজন। সবাই মিলে আমাকে গন্তব্যে পৌঁছে দিন। আমি আপনাদের সেবায় কাজ করব। আমি নেতা হতে আসিনি, আপনাদের পাশে থাকার জন্য এসেছি।

আপনারা দয়া করে আমাকে ভোট দেন তাহলে আমি আপনাদের পাশে থাকতে পারব’। এভাবেই নিজের জন্য ভোটের আকুতি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নাছিমা লুৎফর রহমান।

শনিবার বিকেলে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের পত্তন গ্রামের ফকিরপাড়া মাজার চত্বরে আয়োজিত এক জনসভায় তিনি এ আকুতি জানান। নাছিমা কুয়েত-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফর রহমানের সহধর্মীনি। তিনি আসন্ন বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদে লড়তে চান।

নাছিমার সমর্থনে কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাহ্ জামাল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন, সাবেক উপমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন কবির এবং কুয়েত-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফর রহমান।

এ সময় বক্তারা বলেন, নাছিমা নির্দিষ্ট কোনো দলের মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চান না। তিনি সব মানুষের ভালোবাসা চান বলেই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। এলাকার উন্নয়নের জন্য দলমত নির্বিশেষে সবাইকে নাছিমার জন্য এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর