,

মুমিনুলের বিয়ে সম্পন্ন

news-image

স্পোর্টস ডেস্ক : উৎসবমুখর পরিবেশে বিয়ে সম্পন্ন করেছেন মুমিনুল হক সৌরভ। শুক্রবার ঢাকার মিরপুরের পিএসসি কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জীবন সঙ্গীকে ঘরে তুলে মুমিনুল। আগামী মাসে মুমিনুলের গ্রামের বাড়ি কক্সবাজারে বৌভাতের আয়োজন করা হবে। ২০১৮ সালের আগস্টে বাগদান সম্পন্ন হয় মুমিনুল-ফারিহার।

মুমিনুলের সঙ্গে এখন থেকে পাঁচ বছর আগে ঘটনা চক্রে পরিচয় হয় এক মেয়ের। তখন হয়ত ক্লাশ নাইন বা টেনে পড়তেন ফারিহা। প্রথম দেখাতেই তাকে ভালো লাগে মুমিনুলের। সেই থেকেই চলছে তাদের বন্ধুত্ব।

মিরপুরে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট বিষয়ে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছেন ফারিহা।

বাংলাদেশ দলের টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান মুমিনুল হকের জন্ম কক্সবাজারে। আন্তর্জাতিক ক্রিকেটে ২০১২ সালের মার্চে অভিষেক হয় তার। জাতীয় দলের হয়ে ২৭ টেস্টে ৬ সেঞ্চুরি এবং ১২ ফিফটিতে ৪৬.৮২ গড়ে দুই হাজার ১৫৪ রান করেছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে ২৬ ম্যাচে করেছেন ৫৪৩ রান।

মুমিনুলই বাংলাদেশ দেশের একমাত্র ক্রিকেটার যিনি টেস্টের দুই ইনিংসে পরপর সেঞ্চুরি করেন।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির