,

করুনারত্নকে অধিনায়ক করে শ্রীলঙ্কার বিশ্বকাপ দল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : করুনারত্নকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দীর্ঘদিন পর আবারো দলে ফিরেছেন জীবন মেন্ডিস। এছাড়াও রয়েছেন মালিঙ্গা-ম্যাথিউসরা।

লঙ্কান দলে সবচেয়ে বড় চমক মিলিন্দা সিরিবর্ধেনে। গত দুই বছর ওয়ানডে না খেলা মিলিন্দা সুযোগ পেয়েছেন প্রভিন্সিয়াল টুর্নামেন্টে ভালো করে, জীবন মেন্ডিসও দলে ফিরেছেন একইভাবে। এছাড়াও দলে রয়েছে ডানহাতি লেগ স্পিনারজেফেরি ভ্যান্ডারসে।

তবে অবাক করার বিষয় হলো গত সিরিজে সহ অধিনায়কের দায়িত্ব থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা দলে ডাক পাননি। এছাড়াও বাদ পড়েছেন স্পিনার আকিলা ধনঞ্জয়া ও সান্দাকান। গত বিশ্বকাপ খেলা উপুল থারাঙ্গাও নেই দলে।

উল্লেখ্য,নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশ, ইংল্যান্ডের পর ৬ষ্ঠ দল হিসাবে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার বিশ্বকাপ দল:

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল জেনিত পেরেরা, আভিষ্কা ফার্নান্ডো, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, মিলিন্দা সিরিবর্ধেনে, জীবন মেন্ডিস, জেফেরি ভ্যান্ডারসে, সুরাঙ্গা লাকমল ও নুয়ান প্রদীপ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর