,

কসবায় ট্রেনের নিচে কাটা পড়ে ভ্যান চালক নিহত

news-image

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনের নিচে কাটা পড়ে হারুন মিয়া (৪২) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার নোয়াপাড়া থেকে তার লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। হারুন কসবা সদরের চরনাল মিরপুকুরপাড় এলাকার মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে।

তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে নোয়াপাড়া এলাকার রেললাইনে হারুনের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাশ  জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। মনে হচ্ছে রাতের যেকোনো সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়েছেন। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়েছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর