ভাইরাল হলো গেইল-অশ্বিনদের ভাংড়া নাচ

news-image

স্পোর্টস ডেস্ক : পাঞ্জাবের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ভাংড়া নাচ। চলমান আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলা দেশি-বিদেশি ক্রিকেটাররাও এই নাচ আয়ত্ত করে ফেলছেন। সে কারণেই হয়তো ম্যাচ জয়ের পর নাচটি তাদের অভ্যাসে পরিণত হয়েছে।

https://youtu.be/QPWAvkHYNpE?t=35

গেল ১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে জয়ের পর পাঞ্জাবের ইংলিশ অলরাউন্ডার স্যাম কুরানের সঙ্গে ভাংড়া নাচেন দলটির মালকিন ও বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। তাদের নাচ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এবার ভাংড়া নাচতে দেখা গেল পাঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিনকে। গেল মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১২ রানের জয়ের পর এই ড্যান্স দেন তিনি। অফস্পিনার একা নন, এদিন মোহালিতে সেই ঐতিহ্যবাহী নাচ নাচেন দলটির আরেক কিং ক্রিস গেইল।

তবে রাজস্থানের বিপক্ষে মাঠে নামার আগে ভাংড়া নাচেন তিনি। পাঞ্জাবে পৌঁছে টিম বাস থেকে নামার সঙ্গে সঙ্গেই সেই নাচে মেতে ওঠেন ক্যারিবীয় ব্যাটিং-দানব।

https://youtu.be/UPpbef8ABmg?t=15

 

এ জাতীয় আরও খবর

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি