সেমিতে লিভারপুল, প্রতিপক্ষ বার্সা

news-image

স্পোর্টস ডেস্ক : পোর্তকে বিধ্বস্ত করে উয়েফা চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালে উঠে গেল ইংলিশ প্রিমিয়াল লিগের ক্লাব লিভারপুল। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানীয় ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে মুখোমুখি হবে স্প্যানিশ লিগ ‘লা লিগার’ শীর্ষস্থানীয় ক্লাব মেসির বার্সেলোনার।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে এফসি পোর্তোর বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছিল ইংলিশ জায়ান্ট লিভারপুল।

তাতে এগিয়ে থেকেই বুধবার রাতে দ্বিতীয় লেগে পোর্তোর মুখোমুখি হয় অলরেডসরা। আর ম্যাচে লিভারপুলের কাছে পাত্তাই পেলো না পোর্তো। ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে পর্তুগিজ ক্লাবটি।
এস্তাদিও দো দ্রাগোয়া স্টেডিয়ামে ম্যাচের প্রথম সাফল্যের দেখা পায় ইংলিশ জায়ান্টরা। ম্যাচের ২৬ মিনিটে মোহাম্মদ সালাহ’র বাড়ানো বল গোলমুখোর খুব কাছ থেকে পেয়ে যান সাদিও মানে। ডান পায়ের আলতো টোকায় বল পাঠিয়ে দেন জালে। তবে গোলটি প্রথমে অফ সাইডের কারণে বাতিল করা হয়। পরে ভিডিও রেফারির সহায়তায় গোলটি সঠিক বলে সিদ্ধান্ত দেওয়া হয়।

দুই লেগ মিলে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় স্বাগতিক পোর্তো। প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি লিভারপুল। বিরতির পর ৬৫ মিনিটে আলেক্সান্ডার আরনল্ডের বাড়ানো বল পেনাল্টি ডিবক্সের খানিক ভেতরে পেয়ে যান সালাহ। এগিয়ে আসা সাবেক রিয়াল মাদ্রিদ গোলরক্ষক ক্যাসিয়াসকে একা পেয়ে বল জালে জড়াতে ভুল করেননি এই স্ট্রাইকার।

খানিকবাদে ৬৮ মিনিটে এডার মিলিতাওয়ের গোলে ব্যবধান কমায় স্বাগতিক পোর্তো। ৭৭ মিনিটে পেনাল্টি ডিবক্সে ডান পাশ দিয়ে হেন্ডারসনের ক্রস থেকে হেড দিয়ে গোল করেন লিভারপুলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবার্তো ফিরমিনো।

পোর্তোর জালে শেষ গোলটি করেন ভ্যান ডাইক। ৮৪ মিনিটে কর্নার থেকে পাওয়া বল সাদিও মানে হেড দিয়ে গোল মুখের খুব কাছে পাঠিয়ে দেন। সেখান থেকে আরও একটি হেড দিয়ে গোল করেন ভ্যান ডাইক।

৪-১ গোলে ম্যাচ জিতে দুই লেগ মিলে পোর্তোকে ৬-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

আগামী ৩০ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগে ন্যু ক্যাম্পে মেসির বার্সেলোনার মুখোমুখি হবে সালাহর লিভারপুল।

এ জাতীয় আরও খবর

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি