মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরুল যা বললেন অবসর নিয়ে

news-image

স্পোর্টস ডেস্ক : অভিজ্ঞদের প্রাধান্য দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হলেও বাদ পড়েছেন দীর্ঘ ১১ বছর ধরে ক্রিকেট খেলা অভিজ্ঞ ইমরুল কায়েস। দলের বিপদের সময় যিনি বারবার নিজেকে প্রমাণ করেছেন। বিশ্বকাপ স্কোয়াডে না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলতে থাকেন, এবার ক্রিকেট থেকে বিদায় নিবেন বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস।

তবে শেষ পর্যন্ত ভক্তদের ভুল প্রমাণ করলেন ইমরুল কায়েস। দল ঘোষণার পর এই প্রথম মুখ খুললেন তিনি। বাঁহাতি এই ব্যাটসম্যান জানান, তিনি অবসর নেওয়ার কথা ভাবছেন না।

আজ বুধবার সকালে ফেসবুকে ইমরুল বলেন, ‘ক্রিকেট আমার ভালোবাসা, আমি বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছি তার মানে এই নয় যে আমি ক্রিকেট ছেড়ে দিব। আমার সামনে যখনই কোনো সুযোগ আসবে বাংলাদেশ ক্রিকেটকে কিছু দেওয়ার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব।’

তবে ইমরুল কায়েস দুঃখও পেয়েছেন ভক্তদের এমন কাণ্ডে। তিনি বলেন, ‌‘আমি একটা জিনিস কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি। আমাকে নিয়ে অনেকে পোস্ট করছেন আমি নাকি ক্রিকেট থেকে রিটাইয়ার করছি। এটা সত্য আমার জন্য দুঃখজনক এই নিউজগুলো।’

নিজের ক্যারিয়ার নিয়ে ইমরুল বলেন, ‘আমার ১১ বৎসরের ক্যারিয়ারে দেশ ও দেশের মানুষের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছি। কখনো আল্লাহর রহমতে সফল হয়েছি আবার কখনো ব্যর্থ হয়েছি। তবে যদি বাংলাদেশ ক্রিকেটকে ১ পার্সেন্টও দিতে পেরে থাকি আমি নিজেকে সার্থক মনে করি।’

ইমরুল তার ১১ বছরের ক্যারিয়ারে খেলেছেন ৭৮টি ওয়ানডে। ৩২.০২ গড়ে ইমরুল ২ হাজার ৪৩৪ রান করেন। সেঞ্চুরি করেন চারটি আর হাফ সেঞ্চুরি ১৬টি। তার ব্যাট থেকে সর্বোচ্চ এসেছে ১৪৪ রান।

সকলের কাছে দোয়া চেয়ে ইমরুল বলেন, ‘সবাই পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।’

এর আগে গতকাল মঙ্গলবার ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আগামী ২২ এপ্রিল থেকে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক