মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক রানের আক্ষেপ গেইলের 

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে দুর্দান্ত খেলছেন ক্রিস গেইল। শনিবার বেঙ্গালুরুর বিপক্ষে ইনিংসের শুরু থেকেই ব্যাটিংয়ে ঝড় তোলেন ক্যারিবীয় এই ব্যাটিং দানব।

অসাধারণ খেলা সত্ত্বেও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন কিংস ইলেভেন পাঞ্জাবের এই ওপেনার। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি। তার অপরাজিত ৯৯ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে পাঞ্জাব। গেইলের ইনিংসটি ৬৪ বলে ১০টি চার ও পাঁচটি ছক্কায় সাজানো।

ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং দানব আইপিএলে খেলছেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। শনিবারের আগে ছয় ম্যাচে যথাক্রমে, ৭৯, ২০, ৪০, ৫, ১৬ ও ৬৩ সবমিলে ২২৩ রান করেন গেইল।

আজও ব্যাটিং তাণ্ডব চালান ক্যারিবীয় এই ড্যাশিং ব্যাটসম্যান গেইল। আইপিএলের ২৮তম ম্যাচে মুখোমুখি কিংস ইলেভেন পাঞ্জাব ও রয়েল চ্যলেঞ্জার্স বেঙ্গালুরু।

শনিবার পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে স্বাগতিকরা। প্রথমে ব্যাটিংয়ে নেমে লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ৬৬ রানের জুটি গড়েন গেইল। আগের ম্যাচে সেঞ্চুরি করা রাহুল এদিন ফেরেন ১৫ বলে ১৮ রান করে।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাঞ্জাব। দলের ব্যাটিং বিপর্যয়ের মুহূর্তে বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দেন গেইল। তার একার লড়াইয়ে শেষ পর্যন্ত ১৭৩ রান তুলতে সক্ষম হয় পাঞ্জাব।

আগের ছয় ম্যাচে টানা হেরে খাদের কিনারায় উপনীত বিরাট কোহলির নেতৃত্বাধীন বেঙ্গালুরু।

অন্যদিকে সাত ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বর পজিশনে আছে কিংস ইলেভেন পাঞ্জাব।

পাঞ্জাব: লোকেশ রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগরওয়াল, সরফরাজ খান, নিকোলাস পুরান, মন্দীপ সিং, স্যাম কারান, আন্দ্রে টাই, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সামি ও মুরগান অশ্বিন।

বেঙ্গালুরু: পার্থিব প্যাটেল, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, মার্কু স্টইনিস, মঈন আলী, আকাশদীপ নাথ, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ, যুববেন্দ্র চাহাল ও নাভিদ শাইনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক