মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় চাতালকল বন্ধে বেকার কয়েক হাজার শ্রমিক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ধান সংকট ও ধানের দামের সঙ্গে চালের দামের অসামঞ্জস্য থাকায় লোকসানের মুখে বন্ধ হয়েছে কয়েক শতাধিক চাতালকল। এ আশঙ্কায় বন্ধের পথে রয়েছে আরো শতাধিক চাতালকল। ফলে বেকার হয়েছেন প্রায় ৮/১০ হাজার শ্রমিক।

দেশের পূর্বাঞ্চলীয় বৃহত্তর হাওরাঞ্চল কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজার হাজার মণ ধান আশুগঞ্জ মোকামে আসে। আর এসব ধান স্থানীয় ৪ শতাধিক চাতালকলে প্রক্রিয়াজাত করে চাউলে রূপান্তরিত করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর ও ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এসব ধান স্থানীয় চাতালকলে প্রক্রিয়াজাত করে চাউলে রূপান্তরিত করেন চাতালে নিয়োজিত চাতাল শ্রমিকরা। চাতালকলের শ্রমিক কুলসুম বেগম বলেন, ধানের অভাবে মিল মালিক মিল বন্ধ করে দিয়েছে। এখন আমাদের চলাফেরা খুবই কষ্টের।মালিকের কাছ থেকে খুচরা টাকা নিয়ে কোনরকম চলাফেরা করি। শ্রমিক শফিক মিয়া বলেন, বউ-বাচ্চা নিয়ে চরম কষ্টের মধ্যে আছি। এক বেলা খেতে পারলে আরেক বেলা খেতে পারি না। মালিকের কাছ থেকে ধার টাকা নিয়ে কতদিন আর চলব।

চাতালকল মালিক শফিক আহমেদ ও মস্তুু মিয়া বলেন, বছরের বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত ১২ মাস চাতালের ব্যবসা চলে। প্রতিবছরের শেষ দিকে ধানের সংকট দেখা দেয়। কিন্তু এ বছর সংকট বেশি হওয়ায় ক্ষতির মুখে পড়েছি। তাই বাধ্য হয়ে মিল বন্ধ করেছি।

মোকামে আসা ধান পাইকার ও কৃষকরা বলেন, বছরের এসময়ে এবার ধানের আমদানি কম হচ্ছে। তবে নতুন ধান বাজারে আসলে কিছুটা বাজারে ধানের আমদানি বাড়বে। তবে দাম কম থাকলে লোকসানের মুখে পড়ব আমরা।

আশুগঞ্জ চাতালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহজাহান সিরাজ বলেন, ধান সংকটে এরইমধ্যে অধিকাংশ চাতালকল বন্ধ হয়ে গেছে। বাকীগুলো বন্ধের পথে। কলের শ্রমিকগুলো বেকার হয়ে কষ্টে দিন পার করছে। তবে বাজারে নতুন ধান আসলে ও ধানের সঙ্গে চাউলের বাজার স্থিতিশীল হলে ব্যবসায়ীরা লোকসানের হাত থেকে বাঁচবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক