মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএল-দুর্দশা: কোহলিকে বিশ্বকাপে ভোগাবে না তো?

news-image

স্পোর্টস ডেস্ক : কিসের ভেতর দিয়ে যাচ্ছেন, সেটা তাঁর চোখমুখ দেখলেই বোঝা যাচ্ছে। মুখ কালো করে একের পর এক ম্যাচে মাঠ ছাড়ছেন বিরাট কোহলি। নিজে ব্যাট হাতে রুখে দাঁড়ানোর প্রাণপণ চেষ্টা করছেন। কিন্তু একা কি আর ১১ জনের শূন্যতা পুষিয়ে দিতে পারেন! রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টানা ছয় হারে কোহলির অধিনায়কত্ব নিয়েই প্রশ্ন উঠে গেছে। টেস্টের সাফল্য ভুলে গিয়ে নিন্দুকেরা এও বলছেন, কোহলি আর কী, ভারতীয় দলের সাফল্যের পেছনের আসল কারিগর মহেন্দ্র সিং ধোনিই। আর সব ছাপিয়ে একটা দুশ্চিন্তা বড় হয়ে দেখা দিয়েছে, এভাবে চলতে থাকলে বিশ্বকাপে কোহলির ওপর আইপিএল-ভূত আছর করবে না তো!

সেই শঙ্কা উড়িয়ে দিলেন কুলদীপ যাদব। ভারতের এই চায়নাম্যান আশ্বস্ত করছেন এই বলে, ভারতের হয়ে খেলার যে ক্ষুধা আছে কোহলির মধ্যে, সেটাই কোহলিকে বিশ্বকাপে নিজের সেরাটা দেওয়ার জন্য যথেষ্ট। আইপিএলে কেকেআরের হয়ে খেলা এই স্পিনার বলেছেন, ‘ও বিশ্বের সেরাদের একজন। কত কত রেকর্ড ভেঙেছে। আমার মনে হয় না আইপিএল কী হলো সেটা তাকে সেভাবে আক্রান্ত করবে। ভারতের হয়ে ও যখন খেলে, তার মধ্যে অন্য রকম এক ক্ষুধা কাজ করে। আসলে সবাই বিশ্বকাপে ভালো করার জন্য মুখিয়ে আছে।’

বেঙ্গালুরু আইপিএলের প্রথম ছয় ম্যাচের সব কটি হেরেছে। হারের আরও আরও অনেক রেকর্ড সঙ্গী হচ্ছে কোহলির নামের পাশে। কুলদীপ এও মনে করিয়ে দিচ্ছেন, আইপিএলে সবচেয়ে বেশি রানের রেকর্ডটাও কিন্তু কদিন আগে কোহলি নিজের করে নিয়েছেন। ফলে অধিনায়ক হিসেবে ব্যর্থ হলেও ব্যাটসম্যান হিসেবে নিজের কাজটা কোহলি তো ধারাবাহিকভাবে করেই চলেছেন। কুলদীপের মতে, এখন জেগে উঠতে হবে বাকিদের, ‘পাঁচ হাজারের বেশি রান করেছে সে আইপিএলে, এককভাবে সে নিজের সেরাটাই দিয়ে যাচ্ছে। হয়তো ওদের একাদশের গড়নটা ঠিকমতো জ্বলে উঠতে পারছে না। কোথাও না কোথাও দলের সমন্বয়টা ঠিকঠাক হচ্ছে না। দলের সমন্বয়টাই আসল।’

কোহলি নিজে বেশ ছন্দেই আছেন। ৬ ম্যাচে ২০৩ রান করেছেন। আইপিএলের এই ফর্মটা বিশ্বকাপে চক্রবৃদ্ধি হারে বাড়িয়ে তুলবেন, ভারতীয় সমর্থকদের মতো এই প্রত্যাশা কুলদীপেরও, ‘ও বেশ ভালো ছন্দে আছে। এমন ভালো খেলতে থাকলে সেটা বিশ্বকাপে ভারতের জন্য ভালোই হবে।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক