দুর্দান্ত ফর্মে থাকা রাসেল বাদ পড়ছেন!
স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে দুর্দান্ত খেলছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল। ব্যাটিংয়ে ঝড় তুলে গেলইকেও ছাড়িয়ে গেছেন ‘ক্যারিবিয়ান দৈত্য’ আন্দ্রে রাসেল।
আইপিএলে দুর্দান্ত খেলা সত্বেও বিগ ব্যাশ দল থেকে বাদ পড়ছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। রাসেলের সঙ্গে চুক্তি বাতিল করে নতুন তারকা ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে বিগ ব্যাশ লিগের ফ্র্যাঞ্চাইজি সিডনি থান্ডার।
আইপিএলে এমন অনবদ্য ফর্মে থাকা সত্ত্বেও সিডনি থান্ডার রাসেলকে দলে রাখাতে আগ্রাহী নয়। ২০১৫-১৬ মৌসুমে সিডনি থান্ডারকে বিগ ব্যাশ চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ড। অবশ্য ঠিক পরের বছর বাজে ফর্মের কারণে পাঁচ ম্যাচ খেলে দল থেকেই বাদ পড়ে যান।
আগের আসরে প্রত্যাশিত পারফরম্যান্স না করায় বিগ ব্যাশের এবারের আসরে রাসেলের সঙ্গে চুক্তি নবায়নে আগ্রহী নয় সিডনি থান্ডার। দলটির কোচের দায়িত্বে আছেন শেন বন্ড। আর অধিনায়কের দায়িত্বে আছেন শেন ওয়াটসন।
চলতি আইপিএলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার শেন ওয়াটসন। আইপিএল থেকেই বিগ ব্যাশের জন্য তারকা ক্রিকেটারের খোঁজ করতে ওয়াটসনকে অনুরোধ করেছে সিডনি থান্ডার।
এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা আন্দ্রে রাসেল চার ম্যাচে ব্যাট হাতে সংগ্রহ করেন ২০৭ রান করেন। স্ট্রাইক রেট ২৬৮. ৮৩। স্ট্রাইকরেট এবং সর্বোচ্চ ছক্কা হাঁকানোর দিক থেকে এবারের আইপিএলে শীর্ষে রয়েছেন আন্দ্রে রাসেল।
আইপিএলের চলতি আসরে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ২২টি ছক্কা হাঁকিয়েছেন আন্দ্রে রাসেল। ১২টি ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় পজিশনে আছেন কলকাতার ব্যাটসম্যান নিথিশ রানা।










