,

বুধবার মাঠে ফিরছেন তাসকিন

news-image

তাসকিন আহমেদ চোট কাটিয়ে বল হাতে নিয়েছেন খুব বেশিদিন হয়নি। মাঠে ফেরার লড়াই তিনি করেছেন নেট অনুশীলনে। মিরপুর অ্যাকাডেমি মাঠে গত সপ্তাহে স্বাচ্ছন্দ্যে বল করেছেন তিনি। এবার মাঠে ফিরছেন এই বাংলাদেশি পেসার। বিশ্বকাপ দলে থাকার জন্য সামর্থ্যের প্রমাণ দিতে বুধবার ঢাকা প্রিমিয়ার লিগে নামবেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলবে রূপগঞ্জ। বিশ্বকাপের আগে পুরো ফিটনেস ফিরে পেতে ম্যাচে খেলার বিকল্প নেই, তাসকিন এই সুযোগটা কাজে লাগাতে মুখিয়ে, ‘গত কয়েক দিন ধরে প্রিমিয়ার লিগ নিয়েই ভেবেছি, অপেক্ষা করেছি কবে মাঠে নামবো। এর জন্যই এত কষ্ট করছি। আমি খেলার অনুমতি পেয়েছে, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। কাল (বুধবার) থেকে খেলতে নামবো। সবার কাছে দোয়া চাচ্ছি যেন আমি সুস্থ থাকি ও ভালো খেলতে পারি।’

ফিটনেস নিয়ে আত্মবিশ্বাসী তাসকিন। আশাবাদী কণ্ঠে তিনি বলেন, ‘আমি ফুল রানআপে তিনটা সেশন শেষ করেছি। কোনও সমস্যা হয়নি। আড়াই মাস পর খেলতে নামবো, একটুতো জড়তা থাকবেই। ফিটনেস নিয়ে আমি আত্মবিশ্বাসী। আশা করি ভালো করতে পারবো।’

আগামী ১৮ এপ্রিল বিসিবি ঘোষণা করবে বিশ্বকাপ দল। এই অল্প সময়ের মধ্যেই তাসকিন নির্বাচকদের নজর কাড়তে চান। একটু চাপ থাকছেই স্বীকার করলেন তিনি, ‘চাপ তো সবসময় অনুভব করি। আমি ভালো করেই জানি এখানে ভালো না করলে কিংবা ফিট না থাকলে সুযোগ পাবো না। তবে এটা একটু বেশি চাপের, কারণ বিশ্বকাপে খেলা আমার স্বপ্ন। সবমিলিয়ে চাপ নিয়েই মাঠে নামতে হবে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) লং অফে চিটাগং ভাইকিংসের মোসাদ্দেক হোসেনের ক্যাচ নিতে গিয়ে গোড়ালিতে আঘাত পান সিলেট সিক্সার্সের হয়ে খেলা তাসকিন। চোটের কারণে নিউজিল্যান্ড সফরে ছিলেন না, একই সঙ্গে বিশ্বকাপে খেলাটাও পড়ে গেছে সংশয়ে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর