মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হ্যাজার্ডের জোড়া গোলে: চেলসি উঠে এলো তিনে

news-image

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে সম্ভবত নিজের সেরা গোলটি করলেন ইডেন হ্যাজার্ড। বলতে গেলে একক নৈপুণ্যেই জেতালেন চেলসিকে। স্ট্যামফোর্ড ব্রিজে সোমবার রাতে বেলজিয়ান মিডফিল্ডারের জোড়া গোলে ভর করেই ওয়েস্ট হামকে ২-০ ব্যবধানে হারিয়েছে মাওরিসিও সাররির দল। এতে পয়েন্ট তালিকায় তিন নাম্বারে উঠে এসেছে তারা।

ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যেতে পারতো চেলসি। দূর থেকে নেয়া এনগালো কাঁতের বাঁ পায়ের জোড়ালো শট একটুর জন্য গোলপোস্ট পায়নি।

তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি চেলসিকে। ম্যাচের ২৪তম মিনিটে ওয়েস্ট হামের পাঁচজন খেলোয়াড়কে কাটিয়ে বক্সে ঢুকে চোখ ধাঁধানো এক গোল করেন হ্যাজার্ড। চেলসি এগিয়ে যায় ১-০তে।

দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ হতে পারতো। হ্যাজার্ডই বল বাড়িয়ে দিয়েছিলেন গঞ্জালো হিগুয়েনকে। আর্জেন্টাইন স্ট্রাইকার বক্সের বাঁ প্রান্ত থেকে শটও নিয়েছিলেন, ওয়েস্টহাম গোলরক্ষক সেটা এক হাতে কোনোমতে ঠেকিয়ে দেন।

এরপর আক্রমণ পাল্টা আক্রমণ চলেছে। ম্যাচ তখন প্রায় শেষের দিকে। ৯০তম মিনিটে রস বার্কলির ক্রস ডি-বক্সের মধ্যে রিসিভ করে ডান পায়ের কোনাকুনি শটে দ্বিতীয় গোলটি করেন হ্যাজার্ড।

এই জয়ের পর ৩৩ ম্যাচে ২০ জয় ও ৬ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে চেলসি। সমান ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে লিভারপুল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক