,

ইতিহাস গড়লেন ওয়ার্নার

news-image

স্পোর্টস ডেস্ক : তার দল সানরাইজার্স হায়দরাবাদ টানা দ্বিতীয় ম্যাচে পরাজয়ের স্বাদ নিয়েছে। তবে ডেভিড ওয়ার্নার ঠিকই গড়ে ফেলেছেন রেকর্ড, কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে হাফসেঞ্চুরি করে।

সোমবার রাতে পাঞ্জাবের বিপক্ষে ওপেনিং করতে নেমে ৬২ বলে ৭০ রানে অপরাজিত থাকেন ডেভিড ওয়ার্নার। এ নিয়ে আইপিএলে পাঞ্জাবের বিপক্ষে টানা ৭ ম্যাচে হাফসেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ান এই ওপেনার।

পাঞ্জাবের বিপক্ষে গত সাত ম্যাচে ওয়ার্নারের ইনিংসগুলো হলো- ৫৮, ৮১, ৫৯, ৫২, ৭০*, ৫১ এবং ৭০*। শুধু এই দলের বিপক্ষে নয়, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষেও টানা সাত ম্যাচে হাফসেঞ্চুরির রেকর্ড আছে বাঁহাতি এ ব্যাটসম্যানের।

আইপিএলের ইতিহাসে যে কীর্তি নেই আর কারও। দুটি দলের বিপক্ষে টানা সাত ম্যাচে হাফসেঞ্চুরির রেকর্ড করা একমাত্র ব্যাটসম্যান এখন ওয়ার্নার।

চলতি আইপিএলে এখন পর্যন্ত ছয় ম্যাচে ৩৪৯ রান করেছেন ওয়ার্নার। গতবার সবচেয়ে বেশি রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন। এবারও তিনি অন্যতম দাবিদার থাকবেন নিঃসন্দেহে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর