,

জয়ের ধারা অব্যাহত কলকাতার

news-image

স্পোর্টস ডেস্ক : নিশ্চিত আন্দ্রে রাসেলকে থামানোর পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিল রাজস্থান রয়্যালস। কিন্তু ম্যাচটা তো রাসেল পর্যন্ত যাওয়ারই সুযোগ পেল না। অনেক পথ বাকি থাকতেই কার্যত ম্যাচ শেষ করে দিয়েছেন কলকাতার দুই ওপেনার ক্রিস লিন ও সুনিল নারাইন। ১৪০ রানের জবাবে ব্যাট করতে নেমে ৮.১ ওভারেই তারা তুলে ফেলে ৯০ রান। এর পরে ২২ গজের লড়াইটা হয়ে ওঠে একপেশে। শেষ পর্যন্ত দুই উইকেট হারিয়ে ১৩.৫ ওভারেই জয়ের নোঙরে পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স। ফলে ৩৭ বল হাতে রেখেই নাইটদের ৮ উইকেটে আয়েশি জয়।

জয়পুরে রাজস্থানের দেওয়া ১৩৯ রানের জবাবে শুরু থেকেই ঝড় তোলেন কলকাতার দুই ওপেনার লিন ও নারাইন। ৬ ওভারেই রান বিনা উইকেটে ৬৫। নারাইন অপরাজিত ৩৪, লিন অপরাজিত ২৯। ম্যাচটা তো তখনই কলকাতার দিকে হেলে পড়েছে। দলীয় ৯১ রানে ৮.৩ ওভারে নারাইন ফিরে যাওয়ার আগে করলেন ৪৭ রান। তিন রানের জন্য ক্যারিবীয় ওপেনার হাফ সেঞ্চুরি মিস করলেও তা তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ান লিন। দলীয় ১১৪ রানে ফিরে যাওয়ার আগে ৫০ রান করতে খেলেছেন মাত্র ৩২ বল। ৪ আছে ছয়টি ও ৬ তিনটি। দুই ওপেনার ফিরে যাওয়ার পরে বাকি কাজটা সেরে নিয়েছেন রবিন উথাপ্পা ও শুভমান গিল। ১৬ বলে ২৬ রানে উথাপ্পা ও ১০ বলে ৬ রান করে অপরাজিত ছিলেন গিল।

এর আগে নিজেদের মাঠে টস হেরে ৩ উইকেট হারিয়ে মাত্র ১৩৯ রানে থেমে যায় রাজস্থান। ‘মাত্র’ বলার কারণ কলকাতার সামনে ১৪০ রান আর এমন কি! শুরুতেই আজিঙ্কা রাহানের উইকেট হারায় রাজস্থান। মাত্র ৫ রান করেন তিনি। এ পরে জস বাটলার আর স্টিভেন স্মিথের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে রাজস্থান। ৭২ রানের জুটিও গড়েন তাঁরা। ৩৪ বলে ৩৭ রান করে আউট হন বাটলার। ৫৯ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন স্মিথ।

এই জয়ে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে কলকাতা। সমান সংখ্যক ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানির দিকে রাজস্থান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর