,

কোহলি পূর্ণ করলেন লজ্জার অর্ধশতক

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যদি অসফল অধিনায়কের তালিকা করা হয় তাতে সবার উপরেই থাকবেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আইপিএল তার জন্য কতটা নির্দয় সেটা সমীকরণ দেখলেই বোঝা যায়। তার অধীনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৭ বার আইপিএলে খেললেও শিরোপার স্বাদ দিতে পারেননি একবারও।

চলতি আইপিএলে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে তার দল। আইপিএল কি তাহলে বিরাট কোহলির জন্য না? এমন প্রশ্ন জাগতেই পারে অনায়াসে।

তার অধীনে প্রিয় দলের এমন হতাশাজনক ফলাফল দেখে ভক্তরা ক্ষোভ ঝাড়ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তাতে কি আর মাঠের খেলা বদলায়?

রোববার আসরে নিজেদের ষষ্ঠ ম্যাচে দিল্লি ক্যাপিটেলসের মুখোমুখি হয় বিরাটের বেঙ্গালুরু।

আগে ব্যাট করে মাত্র ১৫০ রানের লক্ষ্য ছুড়ে দেয় কোহলি-এবি ডি ভিলিয়ার্সরা। তারকায় ভরা দলটার এমন হতাশাজনক পারফরম্যান্স তো কল্পনাই করার যায় না, কিন্তু সেটিই হচ্ছে।

জবাবে ব্যাট করতে নেমে ৭ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তুলে নেয় দিল্লি ক্যাপিটেলস।

বেঙ্গালুরুর এই হারে কোহলিরও ছোঁয়া হল একটি মাইলফলকও। জাতীয় দলের হয়ে যে কোহলি একের পর এক শতক হাঁকিয়ে অর্জন করেন অনন্য অর্জন, আইপিএলে আজ তার নামের সঙ্গে যুক্ত হল বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে ৫০টি হার পূর্ণ করার রেকর্ড।

কোহলি পর্যন্ত বেঙ্গালুরুর হয়ে ২০১৩ সাল থেকে এ পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন ৯১টি ম্যাচে। এর ভেতর জয় পেয়েছেন ৩৮টি ম্যাচে আর হেরেছেন ৫০টিতে। ম্যাচ পরিত্যক্ত হয়েছে ৩টি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর