গ্রিজমানের স্বপ্নের দলে রোনালদো বদলি তালিকায়!

news-image

আতোইন গ্রিজমান। অ্যাতলেতিকো মাদ্রিদের ফরাসি তারকা শুধু বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ডই নন, ফুটবলের একনিষ্ঠ সমর্থকও। পাশাপাশি ভিডিও গেমের প্রতিও রয়েছে একই রকম আসক্তি। রাতে সময় পেলেই ভিডিও গেমে ফুটবল খেলেন। গত বৃহস্পতিবারের পুরো রাতটিই যেমন নির্ঘুম কেটেছে তার।অন্য অনেক রাতের চেয়ে বৃহস্পতিবার রাতে প্লে-স্টেশনে ভিডিও গেম খেলায় একটু আসক্ত হওয়ার কারণ, এই রাতে তিনি ফুটবল খেলেছেন নিজের স্বপ্নের দল সাজিয়ে! তিনি নিজেও যেহেতু খেলেছেন, সুতরাং তার স্বপ্নের দলে তিনিও একাদশের একজন। বাকি ১০ জনের মধ্যে হালের লিওনেল মেসি যেমন আছেন, আছেন ডিয়েগো ম্যারাডোনা, রোনালদিনহো, ডেভিড বেকহামের মতো সাবেক কিংবদন্তিরাও।

মেসি, ম্যারাডোনা, রোনালদিনহো, বেকহামদের থাকটা নয়। ভিডিও গেমে ২৭ বছর বয়সী গ্রিজমানের স্বপ্নের দলে সবচেয়ে বড় চমক ক্রিস্তিয়ানো রোনালদোর একাদশে জায়গা না পাওয়া। সত্যিই তাই। জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টারকে স্বপ্নের দলে রাখেননি গ্রিজমান। তবে ৫ বারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোকে একেবারে ভুলেও যাননি ফরাসি তারকা। রোনালদোকে তিনি রেখেছেন বদলি তালিকায়!হালের আরেক সেরা নেইমারেরও জায়গা হয়েছে বদলি তালিকায়। ৪-২-৩-১, এই ফরমেশনে স্বপ্নের দল সাজিয়ে ভিডিও গেমটি খেলেছেন গ্রিজমান। তাতে যথারীতি তিনিই খাঁটি স্ট্রাইকারের ভূমিকায়। তার পেছনে রেখেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো, ম্যারাডোনা ও মেসিকে।

মাঝমাঠে ইংল্যান্ড ও রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার বেকহামের সঙ্গে গ্রিজমানের স্বদেশি পল পগবা। নিজের স্বপ্নের দলে আরও একজন ফরাসিকে রেখেছেন গ্রিজমান। তিনি রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাফায়েল ভারানে। রক্ষণে ভারানের সঙ্গে আছেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোসও। এই দুই সেন্ট্রাল ডিফেন্ডারের সঙ্গে রাইট-ব্যাকে আর্সেনালের স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর বেলেরিম এবং লেফট-ব্যাকে আছেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের ব্রাজিলিয়ান ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো।

আর গোলপোস্টে? শেষ প্রহরী হিসেবে তিনি বেছে নিয়েছেন তারই ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদের স্লোভেনিয়ান গোলরক্ষক ইয়ান অবল্যাককে। স্বপ্নের দলে গ্রিজমান চমক রেখেছেন কোচ পদেও। নিজের ক্লাব অ্যাতলেতিকোর আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনে বা ফ্রান্সের জাতীয় দলের কোচ দিদিয়ের দেশমকে নয়, গ্রিজমান তার স্বপ্নের দলের ডাগ আউটে বেছে নেন জার্মানির জাতীয় দলের কোচ জোয়াকিম লোকে।

এ জাতীয় আরও খবর

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি