মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : নাসিরনগরে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরির্দশন করেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। নাসিরনগর সদরসহ হাওর ভলাকুট,চাতলপাড় ও গোয়ালনগর এলাকায় বুধবার ও বৃহস্পতিবার ঝড়ো হাওয়ার সাথে সাথে আকস্মিক শিলাবৃষ্টি হয়। এর ফলে কাটার অপেক্ষায় থাকা পাকা বোরো ধানের গাছ মাটিতে মিশে যায় এবং শীষ ঝরে পড়ে। শিলা বৃষ্টির কারণে উপজেলা সদরসহ ভলাকুট,গোয়ালনগর ও চাতলপাড় ইউনিয়নে ৫ হাজার হেক্টর জমির পাকা বোরো ধান নষ্ট হয়ে গেছে। তবে সর্বাধিক ক্ষতিগ্রস্থ গোয়ালনগর ইউনিয়নের বেশীর ভাগ জমির ফসলই নষ্ট হওয়ার কথা জানিয়েছেন কৃষকরা। বছরের একমাত্র ফসল হারিয়ে এখন ভবিষ্যত নিয়ে শংকায় পড়েছেন চড়া সুদে ঋণ নিয়ে বোরো আবাদকারী কৃষকরা। সংবাদ পেয়ে আজ শনিবার দুপুরে ক্ষতিগ্রস্থ এলাকার মাঠে মাঠে গিয়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।

এসময় ক্ষতিগ্রস্থরা তাদের দুর্দশার কথা তুলে ধরে সহায়তা কামনা করেন। এ প্রসঙ্গে বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করার নির্দেশ দেন এবং ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত পূর্বক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন। ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন নব-নিবার্চিত উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির,উপজেলা কৃষি কর্মকর্তা আনিচ্ছুজ্জামান,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফয়েজ আহমেদ চিশতি,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,গোয়ালনগর ইউপি চেয়ারম্যান আজাহারুল হক,ভলাকুট ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপুসহ আওয়ামীলীগের উপজেলা ও স্থানীয় নেতাকর্মীরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,এ বছর নাসিরনগর উপজেলায় ১৭ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এ বছর ধানের চারা রোপনের পর আবহাওয়া অনুকুলে থাকায় গত বছরের তুলনায় ভাল ফলন হয়েছে। কিন্তু কালবৈশাখী ঝড় আর শিলা বৃষ্টিতে লাভের বদলে লোকসানের আশংকা দেখা দিয়েছে। ঝড় আর শিলাবৃষ্টির কারণে ৫ হাজার হেক্টর জমির পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে মাঠ পর্যায়ে প্রকৃত চিত্র সংগ্রহ করতে মাঠ কর্মকর্তরা কাজ করছেন।

 

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক