,

সালাহর ‘হাফ-সেঞ্চুরি’র রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : মিশরীয় তারকা মোহাম্মদ সালাহর অর্জনের মুকুটে আরেকটি পালক যোগ হলো। লিভারপুলের হয়ে দ্রুততম ৫০ প্রিমিয়ার লিগ গোলের রেকর্ড গড়েছেন তিনি। তার গোলে শুক্রবার অল রেডসরা সাউদাম্পাটনকে ৩-১ গোলে পরাজিত করে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে ফিরেছে। এই গোলের মাধ্যমে সব ধরনের প্রতিযোগিতায় টানা আট ম্যাচে গোলের খরা কাটিয়েছেন সালাহ।

মিশরীয় এই ফরোয়ার্ড ম্যাচ শেষের ১০ মিনিট আগে গোল করে লিভারপুলকে ২-১ গোলে এগিয়ে দেন। অধিনায়ক জর্ডান হেন্ডারসনের গোলে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রেডসরা। এই জয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির থেকে দুই পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে ফিরে এসেছে জার্গেন ক্লপের দল।

দ্রুততম সময়ে অর্ধশতক গোল করতে সালাহ খেলেছেন ৬৯টি ম্যাচ। ৭২ ম্যাচ খেলে ৫০ গোল করে এই তালিকায় এতদিন পর্যন্ত শীর্ষে ছিলেন ফার্নান্দো তরেস। লিভারপুলের হয়ে ৮৬ ম্যাচে ৫০ গোল করে এখন তৃতীয় স্থানে চলে গেছেন ক্লাবের সাবেক তারকা লুইস সুয়ারেজ। এছাড়া রবি ফ্লাওয়ার খেলেছেন ৮৮ ম্যাচ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর