মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গেইলকে পছন্দের গোপন রহস্য ফাঁস করলেন প্রীতি জিনতা

news-image

নিজের পছন্দের ক্রিকেটারের নাম জানালেন কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক প্রীতি জিনতা। ভারতের কোনো খেলোয়াড় নয়, বলিউড অভিনেত্রীর পছন্দের ক্রিকেটার ক্যারিবীয়ান তারকা ও পাঞ্জাবের ওপেনার ক্রিস গেইল। গতকাল শুক্রবার বিভিন্ন বিষয়ে কথা বলেন কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক প্রীতি। তখনই একথাটি জানান তিনি। একই সঙ্গে এদিন দলের তারকা ওপেনার লোকেশ রাহুলের বিরুদ্ধে উঠা সমালোচনার বিরুদ্ধেও ঢাল হয়ে দাঁড়ান নায়িকা।

প্রীতি জিনতা বলেন, ‘‘আমার সবচেয়ে পছন্দের ক্রিস গেইল। যেভাবে ও চলে, যেভাবে খেলে, দলের তরুণদের সঙ্গে যে ভাবে মেশে,  ও (গেইল) সত্যিকারের একজন সুপারস্টার। ভীষণ বিনয়ী। সময় মেনে চলে। একই সঙ্গে মজার মানুষও।’’

রাহুলের বিষয়ে নায়িকা বলেন, ‘‘রাহুলকে আইপিএলে ছন্দে ফিরতে দেখে দারুণ লাগছে। মানুষ হিসেবেও রাহুল ভীষণ ভাল। অতীতে যা হয়েছে সেটা খারাপ লেগেছে আমার। ও (রাহুল) মেয়েদের খুব সম্মান করে। তাই জানি না কীভাবে এ সব ঘটে গেল। তবে মানুষ তো এভাবেই শিক্ষা নেয়।’’ ’

পাশাপাশি তিনি বলেন তাঁর দলের লক্ষ্য এখন আইপিএল ট্রফি জয়। ‘‘আমি ট্রফিটা জিততে চাই। বিশেষ করে আমাদের পাঞ্জাবের সমর্থকদের জন্য। যেখানকার মানুষদের মন খুব বড়। আমাদের সমর্থকদের এটা পাওনা। আশা করি এবার আমরা ট্রফিটা জিতব।’’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক