,

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মতো দল বাংলাদেশ!

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দল অনেকটা পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মতো। একদিন তারা ভীষণ ভালো খেলে তো আরেক দিন মোটেও ভালো ক্রিকেট খেলে না। টাইগারদের নিয়েও এখন আগাম কিছু বলা যায় না।

এ কথাগুলো বলেছেন টাইগারদের প্রথম বিশ্বকাপে অংশগ্রহণকারী সাবেক সেই কোচ গর্ডন গ্রিনিজ।

গর্ডন গ্রিনিজের অধীনে ১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ দল। গ্রিনিজের মতে, এবারও বিশ্বকাপে টাইগাররা চমক দেখাবে।

গর্ডন গ্রিনিজ আরও বলেন, আশা করি এই টুর্নামেন্টে তারা ধারাবাহিক ভালো খেলবে। অন্যবারের তুলনায় এবার টুর্নামেন্টের ফরম্যাট ভিন্ন। অনেক খেলা হবে এবার। এই দলটা অবশ্য আগের চেয়ে অনেক স্থিতিশীল, অনেক ধারাবাহিক। আশা করি ভালো করবে।’

গ্রিনিজ আরও বলেন, ‘বাংলাদেশ অনেক ভালো করছে। তবে অধারাবাহিকও বটে। আসলে এখন আপনি বলতে পারবেন না, অমুক দলটা নাটাই ঘুরাচ্ছে ক্রিকেট বিশ্বে। বেশির ভাগ দল এক-দুই বছর শীর্ষে থাকছে আবার নিচে নেমে যাচ্ছে। পুরো টুর্নামেন্টে মনে হচ্ছে প্রতিটি দলই ভালো প্রতিদ্বন্দ্বিতা করবে শেষ চারে যেতে। একজন দর্শক হিসেবে বিনোদনময়ী ম্যাচই দেখতে চাইব। হ্যাঁ, অবশ্যই দেখতে চাইব বাংলাদেশ ভালো করুক।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর