মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের তিন ফুটবলার স্পেন যাবে

news-image

স্পোর্টস ডেস্ক : ‘চ্যাম্পিয়নস লিগ ফুটবলের ফাইনাল’ শুনলেই রোমাঞ্চ জাগে মনে। বিশ্বের বাঘা বাঘা ফুটবলারদের দেখা যায় যে মঞ্চে, সেটি তো রোমাঞ্চ জাগাবেই। এবার চ্যাম্পিয়নস ফুটবলের ফাইনাল মাঠে বসে দেখার সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশের তিন খুদে ফুটবলার। ১ জুন স্পেনের রাজধানী মাদ্রিদের এস্তাদিও মেট্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের ফাইনাল। ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে কোন দুইটি দল মাঠে নামবে, তা এখনো নিষ্পত্তি হয়নি। কিছুদিনের মধ্যে শুরু হবে শেষ আটের লড়াই।

ফাইনালে যারাই খেলুক, গ্যালারিতে বাংলাদেশের তিন খুদে ফুটবলার থাকছে নিশ্চিত। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল উপলক্ষে গ্যাজপ্রমের পৃষ্ঠপোষকতায় মাদ্রিদে অনুষ্ঠিত হবে চার দিন ব্যাপী খুদে ফুটবলারদের উৎসব। মে মাসের ২৮ তারিখ শুরু হওয়া সে উৎসবে অংশগ্রহণ করার কথা রয়েছে ফিফার সদস্যভুক্ত ২১০টি দেশের অনূর্ধ্ব-১২ ফুটবলারদের। বাংলাদেশ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে তিন ফুটবলারকে (ছেলে বা মেয়ে)। আয়োজকদের পক্ষ থেকে দেওয়া হয়েছে শর্তও—তিনজনের একজনকে হতে হবে গোলরক্ষক, বাকি দুজন ডিফেন্ডার ও মিডফিল্ডার।

খেলোয়াড় নির্বাচন করার জন্য মঙ্গলবার বাছাইয়ের আয়োজন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন( বাফুফে)। এখনো চূড়ান্ত হয়নি, কারা হতে যাচ্ছে সেই তিন ভাগ্যবান। এর আগে রাশিয়া বিশ্বকাপ ও কনফেডারেশন কাপ উপলক্ষেও বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছিল দুজন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক