মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পোপ যা বললেন মেসিকে নিয়ে

news-image

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি এস্প্যানিয়লের বিরুদ্ধে পানেনকা ফ্রি-কিকে তার বিস্ময় গোল নিয়ে এই মুহূর্তে উত্তাল ফুটবলবিশ্ব। কীভাবে এ রকম গোল করলেন লিওনেল মেসি তা নিয়ে গবেষণায় ব্যস্ত ফুটবল পণ্ডিতেরা। লা লিগায় ভিয়ারিয়ালের বিরুদ্ধে ম্যাচের আগে বার্সেলোনা তারকা নিজেই সেই গোলের রহস্য ফাঁস করলেন।

বার্সেলোনার জার্সিতে ফ্রি-কিকেই ৩৯টি গোল করেছেন মেসি। অবিশ্বাস্য সাফল্যের নেপথ্যে রয়েছে নিরন্তর সাধনা ও পরিশ্রম। অনুশীলন শেষ হওয়ার পরেও মাঠ ছাড়েন না মেসি। প্রিয় বন্ধু লুইস সুয়ারেস ও অন্য সতীর্থদের সঙ্গে শুরু করেন বিশেষ অনুশীলন। ফ্রি-কিক থেকে কখনও গোলার মতো শটে বল জালে জড়িয়ে দেন। কখনো আবার মানবপ্রাচীরের মধ্যে ফাঁক খুঁজে নিয়ে আলতো চিপে গোলরক্ষকের পাশ দিয়ে জালে বল পাঠান। বাড়তি অনুশীলনই ফ্রি-কিকে অপ্রতিরোধ্য করে তুলেছে আর্জেন্টিনা অধিনায়ককে।

এস্প্যানিয়লের বিরুদ্ধে ফ্রি-কিকে মেসির অবিশ্বাস্য গোল দেখে শুধু ফুটবপ্রেমীরা নন, মুগ্ধ আর্নেস্তো ভালভার্দেও। ম্যাচের পরে বার্সেলোনা ম্যানেজার বলেই ফেলেছিলেন, “মেসি যে এ রকম গোল করতে পারে তার কোনো ধারণা ছিল না।”
মেসির ফুটবল নৈপূণ্যের কারণে অনেকেই তাকে ফুটবল ইশ্বরও বলে থাকেন।

কিন্তু পোপ ফ্রান্সিস ঈশ্বরের সঙ্গে আর্জেন্টিনা অধিনায়কের তুলনা করাটা পাপ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এ রকম ভাবনাটাও অপবিত্র।

স্প্যানিশ সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, “অনেকেই মেসিকে ‘ঈশ্বর’ মনে করেন। কিন্তু আমি তা বিশ্বাস করি না। তুলনা করাও উচিত নয়।”

কেন? পোপের ব্যাখ্যা, “অনেক মানুষ বলতে পারেন মেসি ঈশ্বর। তারা এ রকমও বলতে পারেন, আপনাকে আমি পছন্দ করি। কিন্তু পূজনীয় একমাত্র ঈশ্বর।”

পোপকে প্রশ্ন করা হয়েছিল, তা হলে কি তিনি মনে করেন না, মেসি ভাল ফুটবলার? জবাবে তিনি বলেছেন, “অবশ্যই। মেসি দুর্দান্ত ফুটবলার ঠিকই। কিন্তু ঈশ্বর নন।”

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক