মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লি ঝলসে গেল কারেনে

news-image

স্পোর্টস ডেস্ক : থমথমে মুখে ডাগআউটে বসে আছেন রিকি পন্টিং-সৌরভ গাঙ্গুলি। একজন দিল্লির প্রধান কোচ, আরেকজন মেন্টর। দুই কিংবদন্তির হতাশ মুখ বলে দিচ্ছে, এ হার তাঁদের পাওনা ছিল না। তাঁরা চেয়ে চেয়ে দেখলেন পাঞ্জাবের কাছে জেতা ম্যাচটা কীভাবে হেরে ফিরলেন পন্ত-আয়াররা। দেখলেন কীভাবে স্যাম কারেন কাঁপিয়ে দিলেন দিল্লিকে।

১৬৭ রানের লক্ষ্যে খেলতে নামা দিল্লি ১৬.৩ ওভারে তুলে ফেলে ৩ উইকেটে ১৪৪ রান। ১৬.৩ ওভারে মোহাম্মাদ শামিকে লংঅনে যেভাবে ছক্কা মারলেন পন্ত, মনে হচ্ছিল দিল্লির জয় সময়ের ব্যাপার মাত্র। ২১ বলে ২৩ রান টি-টোয়েন্টিতে কোনো সমীকরণ নাকি! যখন জমে উঠেছে ঋষভ পন্ত-কলিন ইনগ্রামের চতুর্থ উইকেট জুটি (৪১ বলে ৬২ রান) তখনই বদলে গেল ম্যাচের রং।

খেলাটা ঘুরল ঠিক এরপরই। ২৬ বল ৩৯ রান করা পন্তের স্টাম্প উড়িয়ে দিলেন শামি। ঠিক পরের বলে রান আউট নতুন ব্যাটসম্যান ক্রিস মরিস। মড়ক লাগতে শুরু করল দিল্লির। ‘মড়ক’ না বলে ‘চোক’ শব্দটাই বোধ হয় ভালো যায়। রান তুলবে কী, দেখতে দেখতে হুড়মুড়িয়ে ব্যাটিং অর্ডার ধসে পড়তে শুরু করল দিল্লির।

১২ বলে দরকার ছিল ১৯ রান। হাতে ৩ উইকেট। টি-টোয়েন্টিতে এটিও এখন খুব কঠিন সমীকরণ নয়। কিন্তু দিল্লির যে ততক্ষণে থরহরি কম্পমান দশা! হাতে ২ উইকেট নিয়ে শেষ ওভারে ১৫ রানের সমীকরণ তারা মেলাবে কী করে? কারেন সুযোগটা কাজে লাগালেন ভালোভাবে। ১৮ তম ওভারের শেষ বলে উইকেট পাওয়া পাঞ্জাবের বাঁহাতি ইংলিশ পেসার শেষ ওভারের প্রথম দুই বলে দুই উইকেট নিয়ে পূর্ণ করলেন হ্যাটট্রিক! ২.২ ওভারে ১১ রানে কারেন পেলেন ৪ উইকেট। তোপ দাগার কাজটা শামিই শুরু করেছিলেন, কারেনের ঝলকানিতে যেটি শেষ!

কারেনে ঝলসে গেছে, ঠিক আছে। তবে এখানে দিল্লির ব্যাটসম্যানদের দায়ই বেশি। তাঁরা যেন নিজেদের আগের ম্যাচের পুনরাবৃত্তি করলেন। কলকাতার বিপক্ষে ম্যাচটা ভালো অবস্থানে থেকেও নিয়ে গিয়েছিলেন সুপার ওভারে। তবুও তো সেটা জিতেছিলেন। আজ কী করলেন? অলআউট হওয়ার আগে ১৬ বলে ৮ রান যোগ করতে শেষ ৭ উইকেট পড়ল দিল্লির। পৃথ্বি শ, শিখর ধাওয়ান, পন্ত, শ্রেয়াশ আয়ারÑভারতের এক ঝাঁক তারকা ব্যাটসম্যানের দিকে তাকিয়ে গাঙ্গুলি-পন্টিং বোধ হয় একটা কথাই ভাবছেন, এভাবে হারতে পারলে!

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক