,

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজে পাকিস্তানকে দাঁড়াতেই দিল ক্যাঙ্গারুরা। রোববার ২০ রানে জিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩২৭ রান করে অস্ট্রেলিয়া। জবাবে সোহেলের সেঞ্চুরির পরেও ৩০৭ রানে থামে পাকিস্তান। এতে পাঁচ ম্যাচের সিরিজে সবকটি জিতেছে অস্ট্রেলিয়া।

টস হেরে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার প্রথম চার ব্যাটসম্যান পঞ্চাশ রানের ঘরে পৌঁছান। তবে আক্ষেপ থেকে গেছে উসমান খাজার। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি পাননি তিনি। ইনিংস সেরা ৯৮ রান করেন অস্ট্রেলিয়ান ওপেনার। তার ১১১ বলের ইনিংসে ছিল ১০টি চার। আউট হওয়ার আগে খাজা ১৩৪ রানের উদ্বোধনী জুটি গড়েন অ্যারন ফিঞ্চকে নিয়ে এবং শন মার্শের সঙ্গে যোগ করেন ৮০ রান। ফিঞ্চ ৬৯ বলে ৫৩ রান করেন। মার্শের ৬১ রান আসে ৬৮ বলে, ৫ চার ও এক ছয়ে।

শেষ দিকে গ্লেন ম্যাক্সওয়েল ঝড় অস্ট্রেলিয়ার স্কোরবোর্ড আরও শক্তিশালী করে। ৩৩ বলে ১০ চার ও ৩ ছয়ে ৭০ রান করেন তিনি।

পাকিস্তানের পক্ষে উসমান শিনওয়ারি ৪ উইকেট নেন। তিনটি পান জুনাইদ খান।

অস্ট্রলিয়ার টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তান তৃতীয় বলে প্রথম উইকেট হারায়। তবে শান মাসুদের সঙ্গে ১০৮ রানের জুটিতে স্বস্তি ফেরান হ্যারিস। ৫০ রানে মাসুদ বিদায় নিলে আরও একটি শতরানের জুটি গড়েন তিনি। উমর আকমলের সঙ্গে হ্যারিসের চতুর্থ উইকেট জুটিতে আসে ১০২ রান। এই জুটি ভাঙতেই রানের গতি কমে যায় পাকিস্তানের। আকমল ৪৩ রানে বিদায় নেওয়ার পরের ওভারে মাঠ ছাড়েন হ্যারিস। ১২৯ বলে ১১ চার ও ৩ ছয়ে ১৩০ রান করেন তিনি।

হ্যারিসের বিদায়ের পর ইমাদ ওয়াসিম একাই লড়াই করেন। তাতে প্রয়োজনীয় রানের গতি ধরে রাখতে পারেননি তিনি। ৩৪ বলে ৬ চার ও ১ ছয়ে ৫০ রানে অপরাজিত ছিলেন এই পাকিস্তানি অধিনায়ক।

অস্ট্রেলিয়ার পক্ষে জেসন বেহরেনডোর্ফ সর্বোচ্চ ৩ উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন ম্যাক্সওয়েল। তিন ফিফটিতে সিরিজের সেরা হয়েছেন খাজা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর