,

কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রিকেটার মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রিকেটার হিসেবে পুরস্কার পাচ্ছেন জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

এছাড়াও বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় রয়েছেন নারী ক্রিকেটার রুমানা আহমেদ এবং শুটার আবদুল্লাহেল বাকি।

সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএসপিএ’র সভাপতি মোস্তফা মামুন।

এ সময় সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমেদ আনন্দ এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বিপণন কর্মকর্তা ফজল মাহমুদ রনি উপস্থিত ছিলেন।

পপুলার চয়েজের তালিকায় রয়েছেন তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান ও রুমানা আহমেদ এবং শুটার বাকি।

মুশফিক গত বছরের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন। এছাড়া আরও নয়টি বিভাগে পুরস্কার পাচ্ছেন বিভিন্ন ক্রীড়াবিদ, সংগঠক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান।

এ বছর ১২টি বিভাগে মোট ১৪ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে।

বর্ষসেরা ফুটবলার অব দ্য ইয়ার তপু বর্মন, সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় শাপলা আক্তার, সেরা শুটার আবদুল্লাহেল বাকি, সেরা উদীয়মান খেলোয়াড় নারী ফুটবলার সিরাত জাহান স্বপ্না ও সেরা টেনিস খেলোয়াড় মাহাদী হাসান আলভী।

সেরা কোচ গোলাম রব্বানী ছোটন, তৃণমূলের সেরা ব্যক্তিত্ব হকির ফজলুল ইসলাম (ফজলু ওস্তাদ) ও মনসুর আলী, বিশেষ সম্মাননা পাচ্ছেন অ্যাথলেট নাজমুন নাহার বিউটি, সেরা সংগঠক এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এবং সেরা পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ।

দীর্ঘ সময় দেশের অ্যাথলেটিক্সে দ্রুততম মানবী ছিলেন বিউটি। কিন্তু তখন পাননি নিজের কাজের স্বীকৃতি। তাই তাকে বিশেষ সম্মাননা দেয়া হচ্ছে বলে জানান মামুন।

শনিবার হোটেল সোনারগাঁওয়ে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেবেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক এমপি। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও আবাহনী লিমিটেডের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু উপস্থিত থাকবেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর