বিয়ে নিয়ে এ কী বললেন মিরাজ!

news-image

কিছুদিন আগেই বিয়ের কাজটা সেরে ফেলেছেন মেহেদি হাসান মিরাজ। সামনে আয়ারল্যান্ড সফর ও ইংল্যান্ড বিশ্বকাপ। সেখানে ব্যাট-বলে আরও ভালো অবদান রাখতে চান এই টাইগার অলরাউন্ডার। আর সে লক্ষ্যেই এগিয়ে নিচ্ছেন নিজেকে। তবে বিয়ের পর প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে যে কথাটি বললেন তা শুনে অবাক হতে পারেন অনেকে। কারণ, অর্ধযুগ প্রেমের করার রাবেয়া আখতার প্রীতিকে বিয়ে করেছেন মিরাজ। অথচ সেই বিয়ে করতে যাওয়ার আগে নাকি তার মধ্যে ভয় কাজ করছিল!

হ্যাঁ, অবাক হওয়ার মতো ঘটনা হলেও এটাই সত্যি। তবে ভয়টা স্ত্রী প্রীতিকে নিয়ে নয়। আসলে বিয়ে করলে সবাই কিভাবে নেবে সেটা নিয়েই ভয় পাচ্ছিলেন টাইগার এই কনিষ্ঠ অলরাউন্ডার। তবে বিয়ের পর থেকে অভিনন্দনে ভাসছেন। ম্যাচে কি অনুশীলনে। তাই সেই ভয় কেটে গেছে মিরাজের।

সতীর্থদের শুভকামনায় সিক্ত মিরাজ বিয়ের পর প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে হাসি মুখেই উত্তর দিলেন নিজের নতুন জীবন নিয়ে করা সব প্রশ্নের। একই সঙ্গে জানালে ক্রিকেট খেলাটা স্ত্রী কিভাবে দেখেন।

মিরাজ বলেন, ‘ক্রিকেট আগে তেমন বুঝত না এখন ভালই বুঝে। আমাকে সে সব ধরনের সাপোর্ট দিচ্ছে। আমার মধ্যে একটা ভয় কাজ করছিল। বিয়েটা করবো সবাই কিভাবে নিবে। কিন্তু সবাই প্রশংসা করায় খুব ভাল লাগছে।’

এ জাতীয় আরও খবর

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি